Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
শিক্ষা ও স্বাস্থ্য

উত্তর বাঁকুড়া আশা কর্মীদের অপমানের ঝড় দক্ষিণ বাঁকুড়ার রায়পুরেও এসে পড়ল

উত্তর বাঁকুড়া আশা কর্মীদের অপমানের ঝড় দক্ষিণ বাঁকুড়ার রায়পুরেও এসে পড়ল

রায়পুর ব্লক এলাকার আশা কর্মীরা, কর্মী রিম্পা মন্ডল অকাল মৃত্যুর প্রতিবাদে কালো ব্যাচ পরে রায়পুর বিডিও কাছে আসেন এবং তারা ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানান ।

সাধন মন্ডল, বাঁকুড়া : আজ রায়পুর ব্লক এলাকার আশা কর্মীরা, তার প্রতিবাদে কালো ব্যাচ পরে রায়পুর বিডিও কাছে আসেন এবং তারা ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানান ।আশা কর্মীরা আরো বলেন, কাজ করতে গিয়ে আমরা কারো অপমান সহ্য করব না প্রয়োজনে আপনি আমাদের এই কাজ থেকে অব্যাহতি দিন। বিডিও উদয়নারায়ণ দে বলেন এটা একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প এই কাজটি সম্পন্ন করার দায়িত্ব আমাদের সকলের আপনাদের কাছে আমার মানবিক আবেদন আমাদের ব্লকে আপনারা এ পর্যন্ত ৮০ শতাংশ কাজ করে ফেলেছেন আর মাত্র ২০ শতাংশ কাজ রয়েছে এটি সময়ের মধ্যে করে দেন তা না হলে আপনাদের এলাকার বা আপনার পাশের বাড়ির অসহায় মানুষটি হয়তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পের যে সুবিধা তা থেকে বঞ্চিত থাকবেন।

আপনারা এ পর্যন্ত খুব ভালো কাজ করেছেন তাই আমারা ভরসা ও বিশ্বাস বাকি কাজটুকু আপনারা সময়ের মধ্যে সম্পন্ন করবেন। কাজ করতে গিয়ে কোথাও কোনো রকম সমস্যার সম্মুখীন হলে আমাকে বা নোডাল অফিসার কে তৎক্ষণাৎ জানানোর অনুরোধ করেন। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উপস্থিত আশা কর্মীদের আশ্বাস দেন। আজকে উপস্থিত হওয়া ব্লক এলাকার সমস্ত আশা কর্মীদের নিয়ে রায়পুর ব্লক কমিউনিটি হলে তিনি আলোচনায় বসে ছিলেন।

আশা কর্মী শিখা চক্রবর্তী অপর্ণা গাঙ্গুলী, পূর্ণিমা মুরমু চম্পা কারক, অসীমা গুঁই, শ্যামলী চ্যাটার্জী রা বলেন আমরা দায়িত্ব পাওয়ার পর কাজ করে চলেছি অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ শেষ করবো বলেও ভেবেছি কিন্তু গতকাল হঠাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমরা প্রতিবাদ জানাতে বাধ্য হলাম। কাজ করতে গিয়ে আমরা কারো কাছে অপমানিত হতে পারব না। ভুল থাকলে অবশ্যই বলবেন এবং তা সংশোধন করার চেষ্টা করব।এলাকার বাকি কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে আমাদের নজর থাকবে। আশা কর্মীদের এই কাজের দায়িত্বে থাকা রায়পুর ব্লকযুব কল্যাণ আধিকারিক তথা নোডাল অফিসার নির্ঝর প্রচন্ড বলেন আমাদের রায়পুর ব্লকের আশা কর্মীরা তাদের কাজের আশি শতাংশ ইতিমধ্যেই সম্পন্ন করে দিয়েছেন। করবে না দায়িত্বের সাথে কাজ করে চলেছেন।


উত্তর বাঁকুড়ার ঘটনার আকস্মিকতায় তারা আজ আজ প্রতিবাদ জানাচ্ছেন ঠিকই তবে আমাদের কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমস্ত কাজ সম্পন্ন করে দেবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস।। এখানে উল্লেখ্য আলোচনা সভা শেষে আশা কর্মীরা উপস্থিত আধিকারিকদের নিয়ে তাদের হারিয়ে যাওয়া কর্মী রিম্পা মন্ডল এর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করেন।

Related News

রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা ...

রাজ্য মোট নিয়োগ হবে ৪৫ হাজার ১৮৫ পদে বিভিন্ন দপ্তরে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্কুল শিক্ষা দপ্তরে। স্কুল শিক্ষা দপ্তরে ৩৩ হ...

2 days ago
সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির সর্প দংশন সচেতনতা ভাতাড়ে Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির সর্প দংশন সচেতনতা ভাতাড়ে

ভাতাড় ব্লকের কালিপাহাড়ি গ্রামে গতকাল ১৩ অক্টোবর ২০২৬ শে সুভাষ মাঝি নামে এক ব্যক্তি সাপের কামড়ে মারা যান সেই সাথে আরও ...

2 days ago
রাইপুরে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সম্মানিত করা হলো Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
রাইপুরে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সম্মানিত করা হলো

মাসাধিককাল ধরে আইসিডিএস কেন্দ্র গুলিতে চলা "পোষণ মাহ" চলার পর আজ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো পোষণ মাহ। এক মাস ধর...

3 days ago
রাঢ় বাংলার চক্ষুসেবায় বাঁকুড়ারএক ঐতিহাসিক প্রাপ্তি
শিক্ষা ও স্বাস্থ্য
রাঢ় বাংলার চক্ষুসেবায় বাঁকুড়ারএক ঐতিহাসিক প্রাপ্তি

রাঢ় বাংলার বাঁকুড়া শহরের উপকণ্ঠে তারকেশ্বর নদীর তীরে লোকপুরে অবস্থিত উন্নত মানের চক্ষু চিকিৎসা কেন্দ্র আলোলিকা চক্ষু হ...

4 days ago
মুকুন্দপুরে MRI ও CT ডায়াগনস্টিক পরিষেবার পরিধি বাড়াল সুরক্ষা ডায়াগনস্টিক্স
শিক্ষা ও স্বাস্থ্য
মুকুন্দপুরে MRI ও CT ডায়াগনস্টিক পরিষেবার পরিধি বাড়াল সুরক্ষা ডায়াগ...

কলকাতায় উন্নতমানের ডায়াগনস্টিক ইমেজিং পরিষেবার সুযোগ আরও বাড়াতে সুরক্ষা ডায়াগনস্টিক্স লিমিটেড মুকুন্দপুর কেন্দ্রে তা...

4 days ago
জঙ্গলমহলজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কলেজ স্ট্...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১১ অক্টোবর রবিবার অনুষ্ঠিতহলো 'কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষা', সামিল প্রায় ...

5 days ago
ভাষা নির্বাচন করুন