Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
রাজ্য-রাজনীতি

পুলিশি অনুমতি না মেলায় একদিনে বীরভূম জেলায় দুটি সভা বাতিল, সরব সিপিএম নেতৃত্ব

পুলিশি অনুমতি না মেলায় একদিনে বীরভূম জেলায় দুটি সভা বাতিল, সরব সিপিএম নেতৃত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ জানাতে সিপিআইএমের ঘোষিত মিছিল ও জনসভা শেষ মুহূর্তে বাতিল হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন, রাজনগর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ জানাতে সিপিআইএমের ঘোষিত মিছিল ও জনসভা শেষ মুহূর্তে বাতিল হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বীরভূমে। বৃহস্পতিবার, ১ অক্টোবর বোলপুর ও রাজনগরে পৃথক সভা করার কথা ছিল সিপিআইএমের। দুটি সভাতেই প্রধান বক্তা হিসেবে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় শেষ পর্যন্ত উভয় কর্মসূচিই বাতিল করা হয় বলে সিপিএমের দাবি।


দলীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে এই কর্মসূচিকে সামনে রেখে বুথস্তরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক, অর্থ সংগ্রহ এবং প্রচারসহ বিভিন্ন প্রস্তুতি চলছিল। কর্মসূচি চূড়ান্ত পর্যায়ে পৌঁছনোর পর সভার আগের দিন, ৩০ সেপ্টেম্বর প্রশাসনের পক্ষ থেকে সভা করা যাবে না বলে জানানো হয়। উচ্চ মাধ্যমিকের সিমেস্টার পরীক্ষা চলার কারণেই অনুমতি বাতিল করা হয়েছে বলে সিপিএমের দাবি।


সভা বাতিলের প্রতিবাদে রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন দলের নেতারা। সেখানে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শীতল বাউড়ি দাবি করেন, সভার অনুমতি পাওয়ার জন্য তাঁদের দীর্ঘদিন ধরে প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। তাঁর দাবি, গত ২৮ সেপ্টেম্বর পুলিশ সভার অনুমতি দিয়েছিল। পরে সভার দিন পরীক্ষা রয়েছে জানিয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সেই অনুমতি বাতিল করা হয়।


অন্যদিকে, সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ অভিযোগ করেন, প্রথমে রাজনগরের সভার অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়েছে। একইভাবে বোলপুরের সভার ক্ষেত্রেও শেষ মুহূর্তে অনুমতি বাতিল করা হয়েছে বলে তাঁর দাবি। উচ্চ মাধ্যমিকের সিমেস্টার পরীক্ষা চলার কারণ দেখিয়েই প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।


সিপিএম নেতৃত্বের বক্তব্য, এসআইআর প্রক্রিয়ায় ‘বৈধ’ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ এবং তাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে তাঁরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। সভার অনুমতি বাতিল হওয়ায় সেই সুযোগ থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।


সিপিএমের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, এসআইআর নিয়ে কোনও রাজনৈতিক দলের বক্তব্য বা প্রতিবাদ থাকলে তারা কেন সভা করে তা মানুষের কাছে তুলে ধরতে পারবে না? সভার অনুমতি বাতিলের সিদ্ধান্তকে ঘিরে দলের পক্ষ থেকে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

Related News

অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

11 hrs ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

2 days ago
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই

ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক মহিলা-সহ দু’জনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধা...

2 days ago
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খুললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর Breaking
রাজ্য-রাজনীতি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খ...

জ্ঞানেশ কুমার নন, নিশানায় প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও। সেই আবহে বড় মন্তব্য ‘জন সুরাজ পার্টি’র প্রধান, ...

2 days ago
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে" Breaking
রাজ্য-রাজনীতি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্...

হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে ৬ হাজার কোটি টাকার ফেলন ও অ্যাসিটোন কেন্দ্র এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

2 days ago
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের Breaking
রাজ্য-রাজনীতি
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের

পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, -'ইভিএম এবং ...

4 days ago
ভাষা নির্বাচন করুন