Sangbad Bharat
Monday, 21 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে জেলা আধিকারিক বৃন্দ। কলকাতার বুকে জঙ্গলমহলের জয়জয়কার। ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত রাইপুরের রাধামাধব মুখ... বাঁকুড়া জেলা পুলিশের বড়সড় সাফল্য, ২৭৫ কেজি গাঁজা উদ্ধার শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে জেলা আধিকারিক বৃন্দ। কলকাতার বুকে জঙ্গলমহলের জয়জয়কার। ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত রাইপুরের রাধামাধব মুখ... বাঁকুড়া জেলা পুলিশের বড়সড় সাফল্য, ২৭৫ কেজি গাঁজা উদ্ধার শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন
রাজ্য-রাজনীতি

তিন সপ্তাহের মধ্যেই সিআইডি কে বারুইপুর এনকাউন্টার মামলা তদন্ত শেষ করতে বললো হাইকোর্ট

তিন সপ্তাহের মধ্যেই সিআইডি কে বারুইপুর এনকাউন্টার মামলা তদন্ত শেষ করতে বললো হাইকোর্ট

বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাইকোর্ট । ওই ঘটনায় ধৃতদের মধ্যে একজনকে এনকাউন্টারে খতম করেছিল তদন্তকারী আধিকারিকরা।

মোল্লা জসিমউদ্দিন : মঙ্গলবার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাইকোর্ট । ওই ঘটনায় ধৃতদের মধ্যে একজনকে এনকাউন্টারে খতম করেছিল তদন্তকারী আধিকারিকরা। সেই এনকাউন্টারের ঘটনার দ্রুত তদন্ত শেষ করতে এদিন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে এনকাউন্টারের ঘটনার তদন্ত শেষ করতেও সিআইডি নির্দেশ দিয়েছে আদালত।সঙ্গে সিসিটিভি ফুটেজও সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ।এদিন কলকাতা হাইকোর্টের তরফে তদন্তকারীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। তিন সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে। এই সময়ের মধ্যে শেষ করতে হবে গোটা তদন্তপ্রক্রিয়া। ঘটনার সিসিটিভি সংরক্ষণ করা হয়েছে। সেই কথা ইতিমধ্যেই আদালতে জানিয়েছে রাজ্য। বারুইপুরের এনকাউন্টারের ঘটনার তদন্ত করছে সিআইডি।গত জুলাই মাসে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুর এলাকায় এক নাবালিকাকে খুন ও ধর্ষণ করে পুকুরে দেহ ফেলে দেয় অভিযুক্তরা। তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল স্থানীয়দের মধ্যে। সেই ঘটনায় প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার, কবীর মোল্লা নামে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার মধ্যে ধৃত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিলেন তদন্তকারীরা। অভিযোগ, তখনই পুলিশের বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত প্রভাস। যার ফলে আত্মরক্ষার্থে তাকে এনকাউন্টারে খতম করেছিলেন তদন্তকারীরা। সেই ঘটনার তদন্ত করছে সিআইডি। ওই এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Related News

৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

বলরামপুর বিধানসভার কড়াডি মাঠে আদিবাসী কুরমি সমাজের ডাকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় আদিবাসী করম পরব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উ...

1 days ago
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্বাদের প্রদীপ’ অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন তথা তাঁর দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে বীরভূম জেলা জুড়েও পালিত...

3 days ago
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার, ১৭ সেপ...

3 days ago
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের  ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইকোর্টে এডিসি Breaking
রাজ্য-রাজনীতি
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইক...

বৃহস্পতিবার আসন্ন পুজোর মুখে রোজভ্যালির আমানতকারীদের জন্য এল বড় খবর।এদিন কলকাতা হাইকোর্টে শুনানির সময় এডিসি কমিটির তরফ...

3 days ago
হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি পেলেন মমতা Breaking
রাজ্য-রাজনীতি
হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমত...

শ্রীরামপুরে সভা করার অনুমতি পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 'কঠিন'...

3 days ago
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকো...

কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস খালি করা নিয়ে দ...

4 days ago
ভাষা নির্বাচন করুন