Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
রাজ্য-রাজনীতি

সংশোধনাগারগুলিতে অর্থের বিনিময়ে বন্দিদের বাড়তি সুযোগ সুবিধা দিতে সক্রিয় 'সিন্ডিকেট'! রাজ্যের হলফনামা তলব ডিভিশন বেঞ্চের

সংশোধনাগারগুলিতে অর্থের বিনিময়ে  বন্দিদের বাড়তি সুযোগ সুবিধা দিতে সক্রিয় 'সিন্ডিকেট'! রাজ্যের হলফনামা তলব ডিভিশন বেঞ্চের

সংশোধনাগারগুলিতে বেআইনি কার্যকলাপের অভিযোগ ঘিরে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা । মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম আদালতে দাবি করেন, -'রাজ্যে মোট ৬০টি সংশোধনাগার রয়েছে।

সংশোধনাগারগুলিতে অর্থের বিনিময়ে বন্দিদের বাড়তি সুযোগ সুবিধা দিতে সক্রিয় 'সিন্ডিকেট'! রাজ্যের হলফনামা তলব ডিভিশন বেঞ্চের




মোল্লা জসিমউদ্দিন : এ রাজ্যের সংশোধনাগারগুলিতে বেআইনি কার্যকলাপের অভিযোগ ঘিরে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা । মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম আদালতে দাবি করেন, -'রাজ্যে মোট ৬০টি সংশোধনাগার রয়েছে। অভিযোগ, সেই সংশোধনাগারগুলির ভিতরে বেআইনি অর্থ লেনদেনের পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপ চলছে'। রাজ্যের জেলগুলিতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলে একটু ভালো খাবার এবং ঘুমানোর জন্য মাসে বন্দি পিছু ৭ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত তোলা হয় বলে অভিযোগ। অভিযোগ, ৬০ থেকে ৭০ শতাংশ বন্দিকেই এই টাকা দিতে হয়। পরিষেবা পেতে অনলাইনেও টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে।এই অভিযোগের সমর্থনে সংশোধনাগারের ভিতরে বেআইনি কার্যকলাপ সংক্রান্ত বেশ কিছু নথিও আদালতে পেশ করেন মামলাকারীর আইনজীবী। তাঁর দাবি, -'এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ইতিমধ্যেই এক জন জেল সুপারকে সাসপেন্ড করেছে।'রাজ্যজুড়ে জেলে এই সিন্ডিকেট তোলাবাজির তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা করেছেন ভুক্তভোগী আইনজীবী তৌহিদ ইসলাম। রাজ্যজুড়ে জেলের এই তোলাবাজি বন্ধ করতে সিবিআই বা সিআইডি এবং ইডি তদন্তের দাবিও জানানো হয়েছে। তোলাবাজি ও বেআইনি চাঁদা আদায় রুখতে এবার বিশেষ আইন আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। প্রস্তাবিত নতুন আইনে 'তোলাবাজি'কে নির্দিষ্ট অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে। এর জন্য শাস্তি ও আইনি ব্যবস্থা সংক্রান্ত নির্দিষ্ট বিধান থাকবে। তোলাবাজির অভিযোগ উঠলে নতুন আইনের আওতায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। থানায় অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই বিশেষ আইনের নির্দিষ্ট ধারায় পদক্ষেপ করার ব্যবস্থা রাখার ভাবনাও রয়েছে।যদিও মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, -'অভিযোগগুলি জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত'। এরপরই রাজ্যকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা দিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । রাজ্যের রিপোর্টের ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা জমা দিতে পারবেন মামলাকারী।তিন সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।শুধু জেল নয়, বিভিন্ন আদালতে পুলিশ লকআপে বাড়তি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া 'সিন্ডিকেট' সক্রিয় বলে ভুক্তভোগীদের একাংশ জানাচ্ছেন। পুলিশ কর্মীদের একাংশ এইসব জায়গায় বছরের পর বছর থেকে যান অজ্ঞাত কারণে।

Related News

মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা গ্রামে। Breaking
রাজ্য-রাজনীতি
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো ...

বাঁকুড়ার খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গোঁসাই ডাঙ্গা গ্রামের মহিলাদের উদ্যোগে ও পরিচালনায় অন্নপূর্ণা...

4 hrs ago
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? Breaking
রাজ্য-রাজনীতি
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছি...

সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে ...

9 hrs ago
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ,  দুষ্কৃতীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল Breaking
রাজ্য-রাজনীতি
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, ...

বিজেপির বাধা সত্ত্বেও বুক স্টল তৈরি করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই স্টল ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠল। ...

1 days ago
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায় Breaking
রাজ্য-রাজনীতি
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিল...

নবপত্রিকা স্নান / কলাবউ স্নান এর শোভাযাত্রা দেখা গেল অরুন্ডা গ্রাম বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায়। সপ্তমীর ভোরে ...

1 days ago
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

1 days ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

3 days ago
ভাষা নির্বাচন করুন