Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
রাজ্য-রাজনীতি

পুরভোটে ইভিএম সংকট কাটাতে হাইকোর্টে কমিশন

পুরভোটে ইভিএম সংকট কাটাতে হাইকোর্টে কমিশন

রাজ্যে সামনে পুরসভা নির্বাচন রয়েছে । তবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম হাতে নেই রাজ্য নির্বাচন কমিশনের।

মোল্লা জসিমউদ্দিন : রাজ্যে সামনে পুরসভা নির্বাচন রয়েছে । তবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম হাতে নেই রাজ্য নির্বাচন কমিশনের। ঠিক এই পরিস্থিতিতে জেলায় জেলায় স্ট্রংরুমে রাখা ইভিএমগুলি নিজেদের হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য রাজ্যের উচ্চ আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।রাজ্য নির্বাচন কমিশনের দাবি, -'বিভিন্ন জেলার স্ট্রংরুমে বিপুল সংখ্যক ইভিএম মেশিন রাখা রয়েছে। অথচ পুরসভা নির্বাচন পরিচালনার জন্য কমিশনের হাতে পর্যাপ্ত ইভিএম নেই।' এর ফলে ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় যন্ত্রের জোগান নিশ্চিত করাই এখন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে স্ট্রংরুমে থাকা ইভিএমগুলি জেলা প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করে রাজ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সময়মতো ইভিএম হাতে পাওয়া অত্যন্ত জরুরি। এই মামলার দ্রুত শুনানির জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী সোনাল সিনহা। কমিশনের তরফে জরুরি ভিত্তিতে বিষয়টি শুনানির আবেদন জানানো হয়েছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।পুরসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা, বুথ পরিকাঠামো এবং ভোটগ্রহণের অন্যান্য ব্যবস্থার পাশাপাশি ইভিএমের পর্যাপ্ত জোগানও গুরুত্বপূর্ণ। সেই জায়গাতেই প্রয়োজনীয় সংখ্যক ইভিএম হাতে না থাকার বিষয়টি কমিশনের প্রস্তুতিতে নতুন প্রশ্ন তুলেছে। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

Related News

মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা গ্রামে। Breaking
রাজ্য-রাজনীতি
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো ...

বাঁকুড়ার খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গোঁসাই ডাঙ্গা গ্রামের মহিলাদের উদ্যোগে ও পরিচালনায় অন্নপূর্ণা...

4 hrs ago
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? Breaking
রাজ্য-রাজনীতি
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছি...

সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে ...

9 hrs ago
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ,  দুষ্কৃতীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল Breaking
রাজ্য-রাজনীতি
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, ...

বিজেপির বাধা সত্ত্বেও বুক স্টল তৈরি করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই স্টল ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠল। ...

1 days ago
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায় Breaking
রাজ্য-রাজনীতি
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিল...

নবপত্রিকা স্নান / কলাবউ স্নান এর শোভাযাত্রা দেখা গেল অরুন্ডা গ্রাম বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায়। সপ্তমীর ভোরে ...

1 days ago
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

1 days ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

3 days ago
ভাষা নির্বাচন করুন