Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
রাজ্য-রাজনীতি

পশ্চিমবঙ্গে ১২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা; হাঁটু প্রতিস্থাপন,ক্যানসার থেকে হৃদরোগ সবই মিলবে স্বাস্থ্যবীমায়: মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে ১২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা; হাঁটু প্রতিস্থাপন,ক্যানসার থেকে হৃদরোগ সবই মিলবে স্বাস্থ্যবীমায়: মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের ১২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতালে নির্দিষ্ট সরকারি স্বাস্থ্যবীমা বা ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ সম্প্রসারিত করা হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, ভারতের ৩৮৬০৪ হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা, ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার আওতায় আনার ঘোষণা করেন শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সুখবর। তাঁদের চিকিৎসার খাতের স্কিমে বরাদ্দ বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে রয়েছেন, তাঁরা ১ সেপ্টেম্বর থেকে নতুন হারে চিকিৎসা খরচ পাবেন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবার হার সংশোধন করা হল। সেই কারণেই কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্পের হার অনুসরণ করে এবার চিকিৎসার জন্য নতুন হার নির্ধারণ করেছেন রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের ১২৪০টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতালে নির্দিষ্ট সরকারি স্বাস্থ্যবীমা বা ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ সম্প্রসারিত করা হয়েছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, ভারতের ৩৮৬০৪ হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা, ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার আওতায় আনার ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। বিগত সরকারের স্বাস্থ্য স্কিম রাজ্যের মধ্যেই সীমিত ছিল বলে জানান মুখ্যমন্ত্রী। এবার দুই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে ৩৮,৬০৪টি হাসপাতালে সুবিধা মিলবে বলে বড় ঘোষনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | 


ইতিমধ্যে, আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন এমন পরিবারের সংখ্যা ১ কোটি ৪৩ লক্ষ, জনসংখ্যা ৬ কোটি বলে তথ্য প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এর আওতায় ১৯৫০ ধরনের রোগের চিকিৎসার সুযোগ পাবেন গ্রাহকেরা। মিলবে হাঁটু প্রতিস্থাপনের সুযোগ সুবিধা। একটি পর্যায়ে তা বন্ধও হয়ে যায়। পরে আবার শর্তসাপেক্ষে চালু হয়েছিল। এ বার আয়ুষ্মান ভারতের হাত ধরে সরকারি স্বাস্থ্যবিমায় ফিরছে হাঁটু প্রতিস্থাপনের সুবিধা। এছাড়াও, রাজ্যের ১০টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চালু হবে ‘অমৃত ফার্মাসি’। এখান থেকে ৫০-৮০ শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের আমলে স্বাস্থ্যবিমা প্রকল্পে ১৭০০ রোগের চিকিৎসা পাওয়া যেত। এখন ১৯৫০ রোগের চিকিৎসা পাওয়া যাবে। এমনকি ক্যানসার এবং হৃদ্‌রোগের চিকিৎসার জন্য ব্র্যান্ডেড এবং জেনেরিক ওষুধ পাওয়া যাবে। 


বিগত সরকার খেলা হবে দিবস করত, আর বর্তমান সরকার আয়ুষ্মান দিবস পালন করছে বলে বিগত সরকারকে কাটক্ষ ছুঁড়ে দেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মুখ্যমন্ত্রী বিস্তারিত বলেন ,সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করাই আমাদের লক্ষ্য।

Related News

অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

14 hrs ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

2 days ago
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই

ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক মহিলা-সহ দু’জনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধা...

2 days ago
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খুললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর Breaking
রাজ্য-রাজনীতি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খ...

জ্ঞানেশ কুমার নন, নিশানায় প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও। সেই আবহে বড় মন্তব্য ‘জন সুরাজ পার্টি’র প্রধান, ...

2 days ago
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে" Breaking
রাজ্য-রাজনীতি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্...

হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে ৬ হাজার কোটি টাকার ফেলন ও অ্যাসিটোন কেন্দ্র এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

2 days ago
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের Breaking
রাজ্য-রাজনীতি
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের

পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, -'ইভিএম এবং ...

4 days ago
ভাষা নির্বাচন করুন