Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
জেলার খবর

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের শুভসূচনা, ভার্চুয়াল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কার্ড প্রদান

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের শুভসূচনা, ভার্চুয়াল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কার্ড প্রদান

খয়রাশোল ব্লকের পক্ষ থেকে প্রতীকীভাবে কয়েকজন উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড তুলে দেওয়া হয়। নতুন স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের সুযোগ পাওয়ার আশ্বাসে উপভোক্তাদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল। নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে প্রতীকীভাবে উপভোক্তাদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হয়।


রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য ও সুলভ করে তুলতেই এই উদ্যোগ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা নির্দিষ্ট সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি উপভোক্তাদের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করেন।পাশাপাশি প্রতীকীভাবে নির্বাচিত কয়েকজন উপভোক্তার হাতে কার্ড তুলে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠান দেখার জন্য জেলার বিভিন্ন ব্লকে বড় পর্দার ব্যবস্থা করা হয়।


সেরূপ বীরভূমের খয়রাশোল ব্লক পঞ্চায়েত সমিতির সভাকক্ষেও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। সেখানে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) ড. সৌমেন্দু গাঙ্গুলি, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন, সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রুইদাস,শিক্ষক বাপী চক্রবর্তী,সমাজসেবী অনুপম বাগ, উৎপল সাঁই, দেবব্রত গুপ্ত,রথীলাল সিং-সহ সমিতির অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা এবং উপভোক্তারা। 


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার প্রয়োজনে উপভোক্তারা যাতে সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত স্বাস্থ্যকেন্দ্রে প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সচেতনতা বাড়ানো হবে। বিশেষ করে দরিদ্র ও সাধারণ পরিবারের মানুষ যাতে অর্থের অভাবে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই প্রকল্পটি গুরুত্বপূর্ণ বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।


অনুষ্ঠানের শেষে খয়রাশোল ব্লকের পক্ষ থেকে প্রতীকীভাবে কয়েকজন উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড তুলে দেওয়া হয়। নতুন স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের সুযোগ পাওয়ার আশ্বাসে উপভোক্তাদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। একান্ত সাক্ষাৎকারে আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন।

Related News

দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

11 hrs ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

1 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

1 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

2 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

2 days ago
বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা! খালে উল্টে বেসরকারি বাস, চালকসহ আহত ১০ Breaking
জেলার খবর
বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা! খালে উল্টে বেসরকা...

গাড়ি দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে আজ প্রায় পাঁচটা নাগাদ টাটা থেকে বাঁকুড়া গামী ...

2 days ago
ভাষা নির্বাচন করুন