Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
জেলার খবর

পরিযায়ী শ্রমিকের কাজে মুম্বাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল দুবরাজপুরের ১৮ বছরের যুবকের

পরিযায়ী শ্রমিকের কাজে মুম্বাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল দুবরাজপুরের ১৮ বছরের যুবকের

১৮ বছর বয়সেই পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন দুবরাজপুরের কাপাসতোড় গ্রামের যুবক সেখ সাহাবুল। কিন্তু স্বপ্নপূরণের আগেই মুম্বাইয়ে অসুস্থ হয়ে অকালে প্রাণ হারালেন

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম : পরিবারের অভাব-অনটন কিছুটা দূর করে স্বচ্ছল জীবনের স্বপ্ন দেখেছিলেন। সেই আশায় মাত্র ১৮ বছর বয়সেই পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন দুবরাজপুরের কাপাসতোড় গ্রামের যুবক সেখ সাহাবুল। কিন্তু স্বপ্নপূরণের আগেই মুম্বাইয়ে অসুস্থ হয়ে অকালে প্রাণ হারালেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের কাপাসতোড় গ্রামের বাসিন্দা সাহাবুল পরিবারের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রায় এক মাস আগে কাজের সন্ধানে মুম্বাইয়ে পাড়ি দেন। তাঁর দাদার হাত ধরেই শুরু হয়েছিল ভিন রাজ্যে কর্মজীবনের পথচলা।


মুম্বাইয়ে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন সাহাবুল। পরিবারের দাবি, পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

৭ই আগস্ট সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় এবং ৯ ই আগস্ট রবিবার মৃতযুবকের দেহ কাপাসতোড় গ্রামে পৌঁছে এবং সকাল দশটায় তার জানাজা সম্পন্ন হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

মাত্র ১৮ বছর বয়সে সাহাবুলের এমন অকালমৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ স্বজনেরা। উপার্জন করে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে যে যুবক বাড়ি ছেড়েছিলেন, তাঁর নিথর দেহ ফেরার অপেক্ষায় এখন পরিবার।


সাহাবুলের এই মৃত্যু ফের সামনে নিয়ে এসেছে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি। আর্থিক অনটনের কারণে অল্প বয়সেই বহু যুবক-যুবতী কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দেন। সেখানে কাজের পাশাপাশি তাঁদের স্বাস্থ্য ও চিকিৎসার পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা কতটা জরুরি, সাহাবুলের অকালমৃত্যু সেই প্রশ্নই নতুন করে তুলে দিল।

Related News

দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

12 hrs ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

1 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

1 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

2 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

2 days ago
বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা! খালে উল্টে বেসরকারি বাস, চালকসহ আহত ১০ Breaking
জেলার খবর
বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা! খালে উল্টে বেসরকা...

গাড়ি দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে আজ প্রায় পাঁচটা নাগাদ টাটা থেকে বাঁকুড়া গামী ...

2 days ago
ভাষা নির্বাচন করুন