Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
শিক্ষা ও স্বাস্থ্য

প্রাথমিক বিদ্যালয়ে 'সারপ্লাস' বদলী এখনই কার্যকর নয় : কলকাতা হাইকোর্ট

প্রাথমিক বিদ্যালয়ে 'সারপ্লাস' বদলী এখনই কার্যকর নয় : কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক - শিক্ষিকাদের বদলী সংক্রান্ত এক মামলায় গুরত্বপূর্ণ নির্দেশ দিল।সম্প্রতি প্রাথমিক স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক করতে 'সারপ্লাস' বদলির আদর্শ কার্যপদ্ধতি স্থির করেছে রাজ্য সরকার

মোল্লা জসিমউদ্দিন,বুধবার কলকাতা হাইকোর্ট প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক - শিক্ষিকাদের বদলী সংক্রান্ত এক মামলায় গুরত্বপূর্ণ নির্দেশ দিল।সম্প্রতি প্রাথমিক স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক করতে 'সারপ্লাস' বদলির আদর্শ কার্যপদ্ধতি স্থির করেছে রাজ্য সরকার। ওই আদর্শ কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিক্ষকদের একাংশ। 'সম্প্রতি 'সারপ্লাস' বদলির বিষয়ে নতুন আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) তৈরি করেছে রাজ্য সরকার। সেই অনুযায়ী অভ্যন্তরীণ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে সরকার। শিক্ষক ও শিক্ষাকর্মীরা বদলির আবেদনও জমা করতে পারবেন। তবে তার ভিত্তিতে কাউকে এখনই বদলি করা যাবে না' বলে জানিয়েছেন বিচারপতি বিভাস পট্টনায়েক। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।আদালত সুত্রে প্রকাশ, গত ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রতি ৩০ জন পড়ুয়ার জন্য ১ জন করে শিক্ষক থাকাকে আদর্শ অনুপাত হিসেবে ধরা হয়।


কিন্তু রাজ্যের বহু প্রাথমিক স্কুলেই ছাত্র-শিক্ষকের সেই আদর্শ অনুপাত নেই। কোথাও ছাত্রের তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি। আবার কোথাও ছাত্রের সংখ্যা বেশি, কিন্তু শিক্ষক সেই তুলনায় কম। পূর্বতন সরকারের আমল থেকেই এই সমস্যা চলে আসছে। রাজ্যে নতুন সরকার স্কুলগুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য আনতে 'সারপ্লাস' বা উদ্বৃত্ত বদলির সিদ্ধান্ত নেয়।যাঁরা 'সারপ্লাস' বদলি নিতে ইচ্ছুক, তাঁদের আবেদন জানাতে বলে সরকার। তার পরে বাকিদের ক্ষেত্রেও 'সারপ্লাস' বদলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। সেই মতো দু'দফায় বদলির আদর্শ কার্যপদ্ধতিও তৈরি করে সরকার।


প্রথমে ১৫ জুলাই একটি আদর্শ কার্যপদ্ধতি প্রকাশ করা হয়। পরে ২৪ জুলাই নতুন করে একটি আদর্শ কার্যপদ্ধতি প্রকাশিত হয়। এই দুই এসওপি নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিক্ষকদের একাংশ।মামলাকারী শিক্ষকদের দাবি, 'সারপ্লাস' বদলির ক্ষেত্রে বয়সের মাপকাঠিতে বিভ্রান্তি রয়েছে। বদলির আবেদনের ক্ষেত্রে কারা আগে প্রাধান্য পাবেন? বয়সে প্রবীণ হওয়ার ভিত্তিতে না কি কর্মজীবন বেশি হওয়ার ভিত্তিতে প্রধান্য দেওয়া হবে, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে বলে দাবি মামলাকারীদের।


এদিন এই মামলাটি বিচারপতি পট্টনায়েকের বেঞ্চে উঠলে তিনি জানিয়ে দেন, ওই আদর্শ কার্যপদ্ধতির ভিত্তিতে এখনই কাউকে বদলি করা যাবে না। তবে শিক্ষক-শিক্ষাকর্মীদের তথ্য সংগ্রহ এবং অন্য অভ্যন্তরীণ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে সরকার।আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Related News

রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা ...

রাজ্য মোট নিয়োগ হবে ৪৫ হাজার ১৮৫ পদে বিভিন্ন দপ্তরে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্কুল শিক্ষা দপ্তরে। স্কুল শিক্ষা দপ্তরে ৩৩ হ...

2 days ago
সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির সর্প দংশন সচেতনতা ভাতাড়ে Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির সর্প দংশন সচেতনতা ভাতাড়ে

ভাতাড় ব্লকের কালিপাহাড়ি গ্রামে গতকাল ১৩ অক্টোবর ২০২৬ শে সুভাষ মাঝি নামে এক ব্যক্তি সাপের কামড়ে মারা যান সেই সাথে আরও ...

2 days ago
রাইপুরে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সম্মানিত করা হলো Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
রাইপুরে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সম্মানিত করা হলো

মাসাধিককাল ধরে আইসিডিএস কেন্দ্র গুলিতে চলা "পোষণ মাহ" চলার পর আজ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো পোষণ মাহ। এক মাস ধর...

3 days ago
রাঢ় বাংলার চক্ষুসেবায় বাঁকুড়ারএক ঐতিহাসিক প্রাপ্তি
শিক্ষা ও স্বাস্থ্য
রাঢ় বাংলার চক্ষুসেবায় বাঁকুড়ারএক ঐতিহাসিক প্রাপ্তি

রাঢ় বাংলার বাঁকুড়া শহরের উপকণ্ঠে তারকেশ্বর নদীর তীরে লোকপুরে অবস্থিত উন্নত মানের চক্ষু চিকিৎসা কেন্দ্র আলোলিকা চক্ষু হ...

4 days ago
মুকুন্দপুরে MRI ও CT ডায়াগনস্টিক পরিষেবার পরিধি বাড়াল সুরক্ষা ডায়াগনস্টিক্স
শিক্ষা ও স্বাস্থ্য
মুকুন্দপুরে MRI ও CT ডায়াগনস্টিক পরিষেবার পরিধি বাড়াল সুরক্ষা ডায়াগ...

কলকাতায় উন্নতমানের ডায়াগনস্টিক ইমেজিং পরিষেবার সুযোগ আরও বাড়াতে সুরক্ষা ডায়াগনস্টিক্স লিমিটেড মুকুন্দপুর কেন্দ্রে তা...

4 days ago
জঙ্গলমহলজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কলেজ স্ট্...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১১ অক্টোবর রবিবার অনুষ্ঠিতহলো 'কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষা', সামিল প্রায় ...

5 days ago
ভাষা নির্বাচন করুন