Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
জেলার খবর

পশ্চিম বঙ্গ আবাস প্রকল্পের শুভসূচনা, ভার্চুয়ালি দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিম বঙ্গ আবাস প্রকল্পের শুভসূচনা, ভার্চুয়ালি দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করলেন মুখ্যমন্ত্রী

আবাস প্রকল্পের উপভোক্তাদের মধ্যে দ্বিতীয় কিস্তির অর্থপ্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বৃহস্পতিবার তা অনেকটাই দূর হলো। নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিম বঙ্গ আবাস’ প্রকল্পের শুভসূচনা করেন |

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : রাজ্যে সরকার পরিবর্তনের পর আবাস প্রকল্পের উপভোক্তাদের মধ্যে দ্বিতীয় কিস্তির অর্থপ্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বৃহস্পতিবার তা অনেকটাই দূর হলো। নবান্ন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিম বঙ্গ আবাস’ প্রকল্পের শুভসূচনা করেন এবং উপভোক্তাদের বাড়ি নির্মাণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ার ঘোষণা দেন।


মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মোট ১০ লক্ষ ২০ হাজার ৩৬৯ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের দ্বিতীয় কিস্তি হিসেবে প্রতি পরিবারকে ৬০ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই অর্থের মাধ্যমে উপভোক্তারা দ্রুত নিজেদের স্বপ্নের পাকা বাড়ি নির্মাণ সম্পূর্ণ করতে পারবেন।


মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল অনুষ্ঠান দেখার জন্য জেলার প্রতিটি ব্লকেই বড় পর্দার ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রতীকীভাবে নির্বাচিত কয়েকজন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর শংসাপত্র এবং চেকের ডেমো তুলে দেওয়া হয়।

বীরভূমের খয়রাশোল ব্লক পঞ্চায়েত সমিতির সভাকক্ষেও এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) ড. সৌমেন্দু গাঙ্গুলি। মুখ্যমন্ত্রীর ভাষণের পর তিনি উপস্থিত উপভোক্তাদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

তিনি জানান, পূর্বের ‘বাংলা আবাস যোজনা’-র নাম পরিবর্তন করে বর্তমানে ‘পশ্চিম বঙ্গ আবাস’ রাখা হয়েছে।


বাড়ি নির্মাণের পাশাপাশি শৌচালয় নির্মাণের জন্য সরকারিভাবে ১২ হাজার টাকা অনুদান দেওয়া হবে। তবে বর্তমান বাজারে সিমেন্ট, রড সহ নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি উপভোক্তাদের প্রয়োজনে নিজেদের পক্ষ থেকেও কিছু অর্থ বিনিয়োগের পরামর্শ দেন। সেই সঙ্গে ১২৫ দিনের কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি বর্ষাকালে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, নিয়মিত মশারি ব্যবহার, পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীদের স্প্রে কার্যক্রমে সহযোগিতা এবং সর্বোপরি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান।

অনুষ্ঠানের শেষে খয়রাশোল ব্লকের পক্ষ থেকে প্রতীকীভাবে কয়েকজন উপভোক্তার হাতে শংসাপত্র ও চেকের ডেমো তুলে দেওয়া হয়। উপভোক্তাদের মুখে দ্বিতীয় কিস্তির অর্থপ্রাপ্তির আশ্বাসে স্বস্তির ছাপ লক্ষ্য করা যায়।

Related News

রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বোধনে মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও জেলাশাসক
জেলার খবর
রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বো...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহাসমারোহে উদ্বোধন হলো রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তি। উ...

1 days ago
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

1 days ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

2 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

2 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

3 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

3 days ago
ভাষা নির্বাচন করুন