Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
রাজ্য-রাজনীতি

সন্দেশখালিতে এনএসজির মক ড্রিল, হোটেলে পণবন্দি পর্যটক উদ্ধারে মহড়া

সন্দেশখালিতে এনএসজির মক ড্রিল, হোটেলে পণবন্দি পর্যটক উদ্ধারে মহড়া

সন্দেশখালির ধামাখালিতে হঠাৎ এনএসজি কমান্ডোদের তৎপরতা। একটি হোটেলে জঙ্গিরা পর্যটকদের অপহরণ করে পণবন্দি করেছে এমন কাল্পনিক খবরের ভিত্তিতে শনিবার ধামাখালির একটি গেস্ট হাউসে বিশেষ মক ড্রিল চালালো ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি।

বসিরহাট : সন্দেশখালির ধামাখালিতে হঠাৎ এনএসজি কমান্ডোদের তৎপরতা। একটি হোটেলে জঙ্গিরা পর্যটকদের অপহরণ করে পণবন্দি করেছে এমন কাল্পনিক খবরের ভিত্তিতে শনিবার ধামাখালির একটি গেস্ট হাউসে বিশেষ মক ড্রিল চালালো ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি। বসিরহাটের সন্দেশখালি থানার কাছে খবর আসে, ধামাখালির একটি হোটেলে বেশ কয়েকজন পর্যটককে অপহরণ করে আটকে রেখেছে জঙ্গিরা। খবর পাওয়ার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে এনএসজিকে জানানো হয়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এনএসজির বিশেষ প্রশিক্ষিত কমান্ডোরা। গেস্ট হাউসটি ঘিরে ফেলে শুরু হয় অপারেশন।


মহড়ায় দেখানো হয়, কীভাবে জঙ্গিদের হাতে পণবন্দি থাকা পর্যটকদের নিরাপদে উদ্ধার করা যায় এবং একই সঙ্গে সন্ত্রাসবাদীদের মোকাবিলা করা সম্ভব। অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে এনএসজি কমান্ডোদের একটি দল গেস্ট হাউসের ভিতরে প্রবেশ করে। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গিয়ে তারা প্রথমে পণবন্দি পর্যটকদের উদ্ধার করেন এবং পরে জঙ্গিদের পরাস্ত করে আটক করেন। পুরো ঘটনাটিই ছিল পূর্বপরিকল্পিত মক ড্রিল। ভরদুপুরে ধামাখালির একটি হোটেল ঘিরে এনএসজির কমান্ডোদের এমন তৎপরতা দেখে স্থানীয়দের মধ্যে প্রথমে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই বুঝতে পারেননি, আদতে সেখানে কোনও সন্ত্রাসবাদী হামলা হয়েছে কি না। পরে জানা যায়, এটি নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই এবং জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার সমন্বয় পরীক্ষা করার জন্য আয়োজন করা মহড়া।


বিশেষ করে পর্যটনকেন্দ্রিক এলাকা হিসেবে ধামাখালির মতো জায়গায় কোনও জঙ্গি হামলা বা পণবন্দি পরিস্থিতি তৈরি হলে কীভাবে দ্রুত মোকাবিলা করা হবে, সেই প্রস্তুতিই এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। স্থানীয় পুলিশের পাশাপাশি দেশের অন্যতম বিশেষায়িত সন্ত্রাসদমন বাহিনী এনএসজির অংশগ্রহণে এই মহড়া হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতির বিষয়টিও সামনে এসেছে। উল্লেখযোগ্যভাবে, এর আগেই কলকাতার কালীঘাট মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করেছিল এনএসজি ও কলকাতা পুলিশের বিশেষ দল।


কালীঘাটে কয়েকদিন ধরে নিরাপত্তা পর্যালোচনা ও রেইকি চালানোর পর এবার সন্দেশখালির ধামাখালিতে পণবন্দি পরিস্থিতি তৈরি হলে কীভাবে দ্রুত অভিযান চালানো হবে, তারই বাস্তবসম্মত মহড়া হল। ফলে ধামাখালিতে শনিবারের এই মক ড্রিল শুধু একটি মহড়া নয়, জরুরি পরিস্থিতিতে স্থানীয় পুলিশ ও কেন্দ্রীয় বিশেষ বাহিনীর মধ্যে সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সাধারণ মানুষকে নিরাপদে উদ্ধারের প্রস্তুতিও যাচাই করে নিল।

Related News

মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা গ্রামে। Breaking
রাজ্য-রাজনীতি
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো ...

বাঁকুড়ার খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গোঁসাই ডাঙ্গা গ্রামের মহিলাদের উদ্যোগে ও পরিচালনায় অন্নপূর্ণা...

2 hrs ago
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? Breaking
রাজ্য-রাজনীতি
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছি...

সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে ...

7 hrs ago
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ,  দুষ্কৃতীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল Breaking
রাজ্য-রাজনীতি
পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, ...

বিজেপির বাধা সত্ত্বেও বুক স্টল তৈরি করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই স্টল ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠল। ...

21 hrs ago
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায় Breaking
রাজ্য-রাজনীতি
নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিল...

নবপত্রিকা স্নান / কলাবউ স্নান এর শোভাযাত্রা দেখা গেল অরুন্ডা গ্রাম বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমিটির পুজায়। সপ্তমীর ভোরে ...

1 days ago
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

1 days ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

3 days ago
ভাষা নির্বাচন করুন