সাধন মন্ডল, বাঁকুড়া: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলির হাতে অনুদানের চেক তুলে দেওয়া অনুষ্ঠান হল আজ সারা রাজ্য জুড়ে, জঙ্গলমহলের রাইপুর ব্লক এ মোট ৩১ টি দুর্গা পূজা কমিটির হাতে আজ তাদের অনুদানের চেক তুলে দেওয়া হল।

এখানে উল্লেখ্য রাইপুর ব্লকের রাইপুর থানার অন্তর্গত ২১ টি ও বারীকুল থানার অন্তর্গত দশটি দুর্গাপূজা কমিটির উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। রাইপুর ব্লক কমিউনিটি হলে এক অনুষ্ঠানে ২১ টি দুর্গা পূজা কমিটির হাতে চেক তুলে দেন রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা ।

এছাড়া উপস্থিত ছিলেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে, রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক সহ বিশিষ্ট মানুষ জন। চেক বিলি করে বিধায়ক বলেন শারদীয়া পূজোয় সকলে আনন্দ করুন তবে সাবধানতা অবলম্বন করবেন। সরকারি নিয়ম মেনে পুজো প্যান্ডেল গুলি তৈরি করুন ।অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক যেন থাকে সেদিকে সকলেই দৃষ্টি দেবেন। তাছাড়া মন্ডপে ঢোকা ও বেরোনোর ক্ষেত্রে যাতে দর্শনার্থীরা অসুবিধায় না পড়েন তার জন্য যথেষ্ট স্বেচ্ছাসেবক যেন থাকে সেদিকে নজর রাখবেন। সবাইকে দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
বিডিও উদয়নারায়ন দে বলেন আমাদের রায়পুর ব্লকের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এখানে বেশ কয়েকটি পুরানো পুজো রয়েছে তার মধ্যে চাঁন্দু ডাঙ্গা গ্রামের মা মহামায়ার দুর্গাপুজো, শ্যামসুন্দরপুর রাজবাড়ীর পুজো, উল্লেখযোগ্য। সকলের কাছে আবেদন পুজোকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সকলেই নজর রাখবেন।