সাধন মন্ডল, বাঁকুড়া : বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে খাতড়া থানা পুলিশের সহযোগিতায় আজ খাতরা গুরুসদয় মঞ্চে খাতড়া থানা এলাকার ২৮ টি দুর্গাপূজা কমিটির হাতে দুর্গা পূজার সরকারি অনুদানের এক লক্ষ টাকার করে চেক তুলে দেওয়া হল এক অনুষ্ঠানের মাধ্যমে।
কেক বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু খাতড়া মহকুমা শাসক তাপস ভট্টাচার্য, সহ খাতড়া থানার আইসি , বিডিও, হিড়বাঁধ থানার ওসি, বিডিও সহ মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিক বৃন্দ।
এদিন গুরুসদয় মঞ্চে চেক বিলি অনুষ্ঠানে বেশ কিছু এলাকার দুস্থ মানুষের হাতে পুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। তাদের হাতে বস্ত্র তুলে দেন মন্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত হওয়া বিশিষ্ট মানুষজন।