Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
জেলার খবর

ক্ষত্রিয় সমাজ বন্ধু গ্রুপের অফিস উদ্বোধন ও ‘স্বপ্নসাথী’ উদ্যোগের ঘোষণা

ক্ষত্রিয় সমাজ বন্ধু গ্রুপের অফিস উদ্বোধন ও ‘স্বপ্নসাথী’ উদ্যোগের ঘোষণা

সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষত্রিয় সমাজ বন্ধু গ্রুপের অফিস উদ্বোধন ও স্বপ্ন সাথী উদ্যোগের ঘোষণাকরা হল। সংগঠনের নতুন অফিস উদ্বোধন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

ক্ষত্রিয় সমাজ বন্ধু গ্রুপের অফিস উদ্বোধন ও ‘স্বপ্নসাথী’ উদ্যোগের ঘোষণা


শুভদীপ মন্ডল, বাঁকুড়া :

সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষত্রিয় সমাজ বন্ধু গ্রুপের অফিস উদ্বোধন ও স্বপ্ন সাথী উদ্যোগের ঘোষণাকরা হল। সংগঠনের নতুন অফিস উদ্বোধন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক সদস্য, শুভানুধ্যায়ী ও অনুরাগীরা উপস্থিত ছিলেন। এই বিশেষ দিনে সংগঠনের নতুন অফিসের উদ্বোধন কে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় ।দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে সামনে রেখে অনুষ্ঠানের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।

ক্ষত্রিয় সমাজ বন্ধু গ্রুপ দীর্ঘদিন ধরে সমাজের অসহায়, দরিদ্র ও প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসছে। মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকা এবং সামাজিক উন্নয়নে নিজেদের ভূমিকা পালন করাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। আগামী দিনে সমাজের মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজ করার পরিকল্পনাও রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ।

*স্বপ্নসাথী* যুবসমাজের স্বপ্নপূরণের পথে এক নতুন উদ্যোগ

এই বিশেষ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সংগঠনের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগের কথা ঘোষণা করেন— *‘স্বপ্নসাথী’*।

‘ *স্বপ্নসাথী* ’ মূলত সমাজের বিভিন্ন স্তরের যুবক-যুবতী ও চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ। বর্তমানে বহু মেধাবী ও পরিশ্রমী ছেলে-মেয়ে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করলেও সঠিক দিকনির্দেশনা, প্রস্তুতির সুযোগ, শারীরিক সক্ষমতার অনুশীলন এবং পরীক্ষার বিভিন্ন ধাপ সম্পর্কে পর্যাপ্ত সহযোগিতার অভাবে অনেক সময় তাদের স্বপ্ন অধরাই থেকে যায়।

এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ‘ *স্বপ্নসাথী* ’ উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, লিখিত পরীক্ষার প্রস্তুতি এবং মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার প্রচেষ্টা নেওয়া হবে। যোগ্য ও আগ্রহী যুবক-যুবতীদের নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।


‘স্বপ্নসাথী’ তাই শুধুমাত্র একটি কর্মসূচি নয়—এটি সমাজের যুবসমাজের স্বপ্ন, পরিশ্রম ও সম্ভাবনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটি আন্তরিক প্রচেষ্টা।

*ক্ষত্রিয় সমাজ বন্ধু* গ্রুপের এই নতুন উদ্যোগ আগামী দিনে বহু চাকরিপ্রার্থীর আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের লক্ষ্যে পৌঁছানোর পথকে আরও সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

সংগঠনের অফিস উদ্বোধনের পাশাপাশি ‘ সমাজের মানুষের পাশে থেকে, যুবসমাজকে এগিয়ে নিয়ে গিয়ে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও আত্মনির্ভর সমাজ গড়ার লক্ষ্যে ক্ষত্রিয় সমাজ বন্ধু গ্রুপের এই পথচলা।

Related News

রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বোধনে মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও জেলাশাসক
জেলার খবর
রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বো...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহাসমারোহে উদ্বোধন হলো রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তি। উ...

1 days ago
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

1 days ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

2 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

3 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

3 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

3 days ago
ভাষা নির্বাচন করুন