Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
জেলার খবর

খয়রাসোলে বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধনে বিধায়ক অনুপ কুমার সাহা

খয়রাসোলে বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধনে বিধায়ক অনুপ কুমার সাহা

কার্গিল বিজয় দিবস উপলক্ষে রবিবার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর মণ্ডলের খয়রাসোলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : কার্গিল বিজয় দিবস উপলক্ষে রবিবার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর মণ্ডলের খয়রাসোলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা।

ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, "দলীয় কার্যালয়ের উদ্বোধন মানেই কর্মীদের দায়িত্ব আরও বেড়ে যাওয়া। এই কার্যালয় শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়, মানুষের সেবা ও সহযোগিতার অন্যতম ঠিকানা হয়ে উঠতে হবে।"

তিনি বলেন, খয়রাসোল ব্লকের গুরুত্বপূর্ণ এলাকায় এই কার্যালয় অবস্থিত। এখানে থানা, ব্লক প্রশাসন-সহ বিভিন্ন সরকারি দপ্তর থাকায় প্রতিদিনই নানা প্রয়োজনে বহু মানুষের যাতায়াত হয়। সেই সব সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পান, সে বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দলের কর্মীদের নিতে হবে।

অনুপ কুমার সাহা আরও বলেন, আগামী দিনে এই কার্যালয়ে মানুষের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনা হবে এবং যথাসম্ভব তার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। দলীয় কার্যালয়কে প্রকৃত অর্থেই একটি 'মানুষের সেবাকেন্দ্র' হিসেবে গড়ে তুলতে সকল কর্মী-সমর্থকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কার্যালয় পরিচালনার ক্ষেত্রে তিনি সংগঠনের মূলনীতি অনুসরণ করে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন। এর মধ্যে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, কর্মীদের সক্রিয় ভূমিকা, কোষাগারের সুষ্ঠু ব্যবস্থাপনা-সহ অন্যান্য সাংগঠনিক দিকগুলিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সুকুমার নন্দী, জেলা সাধারণ সম্পাদিকা রীতা ঘোষ, জেলা সম্পাদক রথীলাল সিং, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক অনুপম বাগ, সাধারণ সম্পাদক বুদ্ধদেব চক্রবর্তী, তিনটি মণ্ডলের সভাপতি দেবব্রত গুপ্ত, উৎপল সাঁই, কৃষ্ণ গড়াই -সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।

Related News

দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

11 hrs ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

1 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

1 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

2 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

2 days ago
বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা! খালে উল্টে বেসরকারি বাস, চালকসহ আহত ১০ Breaking
জেলার খবর
বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে ফের দুর্ঘটনা! খালে উল্টে বেসরকা...

গাড়ি দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে আজ প্রায় পাঁচটা নাগাদ টাটা থেকে বাঁকুড়া গামী ...

2 days ago
ভাষা নির্বাচন করুন