সৌমী মন্ডল, বাঁকুড়া: আজ কৃষ্ণা নবমী তিথিতে পঞ্জিকা মতে বিশেষ শুভক্ষণে রাইপুর সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হলো রাইপুর সবুজ সংঘ ফুটবল ময়দানে। এবছর এই পুজোর দ্বিতীয় বর্ষ ।পুজোকে কেন্দ্র করে সাত দিনের গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয় ।
এছাড়া ৫ দিন ধরে চলে নানান সংস্কৃতি অনুষ্ঠান ।সর্বোপরি গ্রামীন যাত্রা শিল্পকে টিকিয়ে রাখতে গ্রামীণ এলাকার এমেচার শিল্পীদের যাত্রা অনুষ্ঠান। যাত্রা দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত থাকেন। শিশির ভেজা ঘাসের উপর বসে দীর্ঘক্ষণ ধরে যাত্রা মোদী মানুষরা যাত্রা দেখেন যাত্রা মোদী মানুষদের উপস্থিতি যাত্রা শিল্পীদের অনুপ্রাণিত করে।
পুজো কমিটির সভাপতি সাধন কুমার মন্ডল ও সম্পাদক অশোক কুমার দে বলেন গতবছর আমাদের পুজো শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে মেলা ও পুজোয় মানুষকে কাদার মধ্য দিয়ে চলতে হয়েছে। কিন্তু পুজোর আনন্দে ভাঁটা পড়েনি। আশা করি এবছর প্রাকৃতিক পরিবেশ ভালো থাকবে পুজোর পাঁচ দিন সকলেই খুব আনন্দ করবেন ।
পুজো উপলক্ষে গ্রামীণ মেলা বসবে তাছাড়া বেশ কয়েকটি অনুষ্ঠান থাকছে বাইরে শিল্পীদের নিয়ে ।সবশেষে থাকছে গ্রামীন যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে গ্রামীণ শিল্পীদের যাত্রা অনুষ্ঠান। এবছর আমাদের পূজোর চার লক্ষ টাকার বাজেট রাখা হয়েছে। সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।
আজ সকালে খুঁটিপুজোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়ে গেল উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও এলাকার মা-বোনেরা।