Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
জেলার খবর

জেনারেটরের আলোয় রাতভর বাঁধ রক্ষার লড়াই, গ্রামবাসীদের সঙ্গে নদীভাঙন ঠেকালেন সন্দেশখালির বিধায়ক

জেনারেটরের আলোয় রাতভর বাঁধ রক্ষার লড়াই, গ্রামবাসীদের সঙ্গে নদীভাঙন ঠেকালেন সন্দেশখালির বিধায়ক

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটের গাজিখালিতে রায়মঙ্গল নদীর পাড়ের বাঁধে ধস ও ফাটল দেখা দেওয়ায় রাতভর গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বাঁধ রক্ষার কাজে নামলেন স্থানীয় বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

বসিরহাট : সুন্দরবনের সন্দেশখালিতে টানা বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তেই ফের সামনে এসেছে দুর্বল বাঁধের আতঙ্ক। বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটের গাজিখালিতে রায়মঙ্গল নদীর পাড়ের বাঁধে ধস ও ফাটল দেখা দেওয়ায় রাতভর গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বাঁধ রক্ষার কাজে নামলেন স্থানীয় বিজেপি বিধায়ক সনৎ সর্দার। জেনারেটরের আলো জ্বালিয়ে মঙ্গলবার রাতভর বাঁধ মেরামতির প্রাথমিক কাজ চালান বিধায়ক ও তার সঙ্গীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজিখালিতে নদীর প্রবল স্রোত ও টানা বৃষ্টির জেরে বাঁধের বেশ কিছু অংশে মাটি ধসে পড়ে এবং ফাটল তৈরি হয়। পরিস্থিতি দ্রুত সামাল দিতে পলিথিন, বাঁশ, ইট ও মাটির বস্তা দিয়ে ধস আটকানোর চেষ্টা শুরু হয়।


বিধায়ক নিজে ঘটনাস্থলে থেকে কাজের তদারকি করায় উৎসাহিত হয়ে একে একে বাঁধ রক্ষার কাজে হাত লাগান এলাকার বাসিন্দারাও। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীর জল ফুঁসতে থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। অন্ধকারে কাজ চালানো কার্যত বিপজ্জনক হয়ে পড়লেও জেনারেটরের আলোয় স্থানীয়রা দল বেঁধে বাঁধে মাটির বস্তা ফেলতে শুরু করেন। অনেকেই কোমরে গামছা বেঁধে নদীর পাড়ে নেমে পড়েন। তাদের লক্ষ্য ছিল, বাঁধের দুর্বল অংশ কোনওভাবে রাতের জোয়ারের ধাক্কায় ভেঙে পড়ার আগেই সাময়িকভাবে আটকে দেওয়া।


স্থানীয় বাসিন্দা কল্পনা মণ্ডল ও ফকির গাজীর দাবি, সময়মতো বাঁধের ফাটল বন্ধ করার চেষ্টা না হলে বড় এলাকা নোনা জলে প্লাবিত হওয়ার আশঙ্কা ছিল। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধের স্থায়ী মেরামতির কাজ না হওয়ায় বর্ষা এলেই নদীপাড়ের মানুষকে আতঙ্কে থাকতে হয়। দ্রুত ধস মেরামত করে বাঁধের দুর্বল অংশগুলিকে স্থায়ীভাবে শক্ত করার দাবি জানিয়েছেন তারা।


বিধায়ক সনৎ সর্দার বলেন, "গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সন্দেশখালির রায়মঙ্গল নদীর পাড়ের বিস্তীর্ণ এলাকায় মাটি আলগা হয়ে ধস নামতে শুরু করেছে। গ্রামবাসীদের সহযোগিতায় আপাতত বাঁধ রক্ষা করা সম্ভব হয়েছে। তবে বর্ষাকালে জলস্তর বৃদ্ধি এবং প্রবল স্রোতের কারণে পরিস্থিতি যে কোনও সময় আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।"


বিষয়টি সেচ দফতরকে জানানো হয়েছে বলেও জানান তিনি। তবে স্থানীয়দের আশঙ্কা, সাময়িকভাবে ধস আটকানো গেলেও দ্রুত স্থায়ী মেরামতির ব্যবস্থা না করা হলে পরবর্তী জোয়ার ও প্রবল স্রোতে বাঁধের বড় অংশ ভেঙে পড়তে পারে। ফলে নোনা জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

Related News

রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বোধনে মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও জেলাশাসক
জেলার খবর
রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বো...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহাসমারোহে উদ্বোধন হলো রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তি। উ...

1 days ago
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

1 days ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

2 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

2 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

3 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

3 days ago
ভাষা নির্বাচন করুন