সাধন মন্ডল, বাঁকুড়া : সারা দেশজুড়ে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা যাত্রা। ৮০ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই তিরঙ্গা যাত্রায় অংশ নিলেন বাঁকুড়ার রাইপুর ব্লক প্রশাসন। ঘর ঘর কা তিরঙ্গা মহোৎসবে সপ্তাহব্যাপী যে কর্মসূচি পালিত হচ্ছে তারই একটি অংশ হিসেবে আজ সাইকেল র্যালি কর্মসূচি রাইপুর ব্লক জুড়ে পালিত হচ্ছে। রাইপুর ব্লক প্রশাসনের উদ্যোগে বৃষ্টি বাদল উপেক্ষা করে শতাধিক সাইকেল নিয়ে ব্লক অফিসের কর্মীবৃন্দ, ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা গণ কে সাথে নিয়ে রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় নারায়ন দে, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায়, ব্লক যুব করন আধিকারিক নির্ঝর প্রচন্ড সাইকেল চালিয়ে রাইপুর বাজার পরিক্রমা করলেন।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকের এই কর্মসূচি এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করল। এই কর্মসূচিতে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কার্যত জাতীয় পতাকায় মোড়া ছিল পুরো সাইকেল যাত্রাটি।