সাধন মন্ডল, বাঁকুড়া: হর ঘর তিরঙ্গা যাত্রা উপলক্ষে আজ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রায়পুর বাজারে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। শোভাযাত্রায় অংশ নিয়ে রায়পুর বাজার পরিক্রমা করলেন রায়পুর বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা। সাথে ছিলেন রায়পুর বিধানসভা এলাকার দলীয় কর্মীবৃন্দ বিভিন্ন মন্ডলের সভাপতিগণ।
শোভাযাত্রাটি রায়পুর থানা গড়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে রায়পুর বাজার পরিক্রমা করে সবুজ বাজার ট্রেকার স্টাণ্ডে এসে শেষ হয়। পাঁচ শতাধিক কর্মীসমর্থক হাজির ছিলেন এ দিনের এই শোভাযাত্রায় জাতীয় পতাকা মোড়া শোভাযাত্রাটি রায়পুর বাজার এলাকায় সকলের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠান শেষে সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা ছিল। এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা বলেন কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ই কর্মসূচি পালিত হল প্রকৃতি বাড়িতে তিরঙ্গা উত্তোলন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭ দিন ধরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে। আগামীকাল ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসে রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে রায়পুর ব্লকে সবচেয়ে বড় মিছিল সংগঠিত করা হবে সেখানে পাঁচ হাজারেরও বেশি দেশপ্রেমিক উপস্থিত থাকবেন।।