Sangbad Bharat
Monday, 21 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে জেলা আধিকারিক বৃন্দ। কলকাতার বুকে জঙ্গলমহলের জয়জয়কার। ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত রাইপুরের রাধামাধব মুখ... বাঁকুড়া জেলা পুলিশের বড়সড় সাফল্য, ২৭৫ কেজি গাঁজা উদ্ধার শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে জেলা আধিকারিক বৃন্দ। কলকাতার বুকে জঙ্গলমহলের জয়জয়কার। ‘সাহিত্যের স্বর্ণপদক’ সম্মানে ভূষিত রাইপুরের রাধামাধব মুখ... বাঁকুড়া জেলা পুলিশের বড়সড় সাফল্য, ২৭৫ কেজি গাঁজা উদ্ধার শ্যামসুন্দরপুর গ্রামে রক্তদান শিবির সাইবার জালিয়াতির ৪ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল... ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর রাজনগরে মন্দিরের সেবাইতের ওপর হামলার অভিযোগ, বাগানে শতাধিক গাছ ভাঙচুর প্রান্তিকস্তরে দ্রুত বিচার পৌঁছে দিতে হলদিয়ায় মিডিয়েশন নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন
রাজ্য-রাজনীতি

আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির্দেশ

আবাস যোজনায় রাজ্যের রিপোর্টে 'হতবাক' হাইকোর্ট,ডিএমের সশরীর হাজিরার নির্দেশ

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক দুর্নীতি মামলায় প্রশাসনের আধিকারিকদের ভূমিকায় ক্ষুব্ধ হয়।বাংলা আবাস যোজনার টাকা নয়ছয় করার অভিযোগ। এদিন রাজ্যের রিপোর্ট দেখে ক্ষুব্ধ হন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসককে ব্যাক্তিগত হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মোল্লা জসিমউদ্দিন, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক দুর্নীতি মামলায় প্রশাসনের আধিকারিকদের ভূমিকায় ক্ষুব্ধ হয়।বাংলা আবাস যোজনার টাকা নয়ছয় করার অভিযোগ। এদিন রাজ্যের রিপোর্ট দেখে ক্ষুব্ধ হন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসককে ব্যাক্তিগত হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


পাশাপাশি আবাস যোজনার অর্থ পুনরুদ্ধারেরও নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত।দক্ষিণ ২৪ পরগনা জেলায় বাংলা আবাস যোজনার পরিষেবা নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলায় তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে? তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছিল।


দীর্ঘদিন মামলা বিচারাধীন থাকার পর চলতি বছরে ফের কলকাতা হাইকোর্ট বর্তমান অবস্থান জানতে চেয়ে সংশ্লিষ্ট বিডিওর কাছে রিপোর্ট তলব করে। ওই নির্দেশে এও উল্লেখ করা হয়েছিল যে অর্থ পুনরুদ্ধারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে হবে।এদিন এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী একটি রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্ট দেখে বিস্মিত হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরুপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।


রাজ্যের পক্ষ থেকে যে রিপোর্ট পেশ করা হয়, তা আদালত পর্যবেক্ষণ করে দেখে যে রিপোর্টটি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ সালের! অর্থাৎ আদালতের নির্দেশের পূর্বের রিপোর্ট পেশ করা হয়েছে।এতেই ক্ষুব্ধ হিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। যার পরিপ্রেক্ষিতে তিনি নির্দেশ দেন, - 'আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে লিখিতভাবে জানাতে হবে কেন পুরনো রিপোর্ট আদালতে পাঠানো হল? একইসঙ্গে তাঁর স্পষ্ট নির্দেশ, ওই দিন কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হতে হবে জেলাশাসককে।' এই ঘটনায় রাজ্য প্রশাসনের অন্দরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related News

৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
৩০ সেপ্টেম্বর সচিবালয়ে কুর্মি বিধায়কদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

বলরামপুর বিধানসভার কড়াডি মাঠে আদিবাসী কুরমি সমাজের ডাকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় আদিবাসী করম পরব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উ...

1 days ago
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্বাদের প্রদীপ’ অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন ও দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে বীরভূমে ‘আশীর্...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন তথা তাঁর দেশসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে বীরভূম জেলা জুড়েও পালিত...

3 days ago
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন, ভাদু গানের ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত ‘সেবা সংকল্প’ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার, ১৭ সেপ...

3 days ago
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের  ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইকোর্টে এডিসি Breaking
রাজ্য-রাজনীতি
পুজোর আগেই রোজভ্যালির আমানতকারীদের ৫০০ কোটি অর্থ ফেরত দেওয়া হবে, হাইক...

বৃহস্পতিবার আসন্ন পুজোর মুখে রোজভ্যালির আমানতকারীদের জন্য এল বড় খবর।এদিন কলকাতা হাইকোর্টে শুনানির সময় এডিসি কমিটির তরফ...

3 days ago
হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি পেলেন মমতা Breaking
রাজ্য-রাজনীতি
হাইকোর্টে আইনী টানাপোড়েনের পর শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমত...

শ্রীরামপুরে সভা করার অনুমতি পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 'কঠিন'...

3 days ago
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকোর্ট Breaking
রাজ্য-রাজনীতি
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার দমকলের নোটিশ বাতিল করলো হাইকো...

কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিস খালি করা নিয়ে দ...

4 days ago
ভাষা নির্বাচন করুন