Sangbad Bharat
Monday, 28 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। ‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায় সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। ‘দয়ার সাগর’ থেকে ‘ডাক্তারবাবু’: এক বিস্মৃত অধ্যায়
রাজ্য-রাজনীতি

সপ্তাহান্তে ফের সাইবার জালিয়াতি চক্রের হদিস, খয়রাশোলে গ্রেফতার ৬

সপ্তাহান্তে ফের সাইবার জালিয়াতি চক্রের হদিস, খয়রাশোলে গ্রেফতার ৬

ঝাড়খণ্ড সীমান্তবর্তী খয়রাশোল থানা এলাকায় ফের সাইবার জালিয়াতি চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ। সন্দেহজনকভাবে বৈঠক করার সময় একটি চারচাকা গাড়ি থেকে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়

সেখ রিয়াজুদ্দিন , বীরভূম : ঝাড়খণ্ড সীমান্তবর্তী খয়রাশোল থানা এলাকায় ফের সাইবার জালিয়াতি চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ। সন্দেহজনকভাবে বৈঠক করার সময় একটি চারচাকা গাড়ি থেকে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সাইবার জালিয়াতির সঙ্গে তাদের যোগসূত্রের তথ্য পাওয়ার পর গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।


পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় খয়রাশোল থানার ময়নাডাল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন সংলগ্ন এলাকায় একটি চারচাকা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে স্থানীয় এক যুবক-সহ বহিরাগত পাঁচ যুবককে বৈঠক করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পৌঁছয় খয়রাশোল থানার ওসি উৎপল কুমার দাসের কাছে। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছয়জনকেই আটক করে।


জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে সাইবার জালিয়াতি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যায় বলে দাবি পুলিশের। এরপর একটি চারচাকা গাড়ি এবং সাতটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক বিচারক তদন্তের স্বার্থে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়।


পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ই-কেওয়াইসি, অন্নপূর্ণা ভাণ্ডার, গ্যাসের টাকা পাইয়ে দেওয়ার মতো বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ওটিপি সংগ্রহ করে প্রতারণা করা হত বলে অভিযোগ। পাশাপাশি অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার টাকা লেনদেনের অভিযোগও রয়েছে। পুলিশ সূত্রে এই চক্রের সঙ্গে ঝাড়খণ্ডের জামতাড়া ও মুড়াবেড়িয়া এলাকার যোগসূত্রের কথাও উঠে এসেছে।


ধৃতদের মধ্যে ঝাড়খণ্ডের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রামের দু’জন এবং সুদ্রাক্ষীপুর গ্রামের একজন রয়েছেন। এছাড়া লোকপুর থানার শিবপুর গ্রামের দু’জন এবং খয়রাশোল থানার ময়নাডাল গ্রামের একজন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।


বীরভূম জেলা পুলিশের সহযোগিতায় এবং খয়রাশোল থানার ওসি উৎপল কুমার দাসের নেতৃত্বে সাইবার অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলছে। থানার দুই এসআই অমূল্য মণ্ডল ও আসিফ রাইহান বিশ্বাস সাইবার অপরাধ সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ নেওয়ার পর থানার অন্যান্য পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং সাধারণ মানুষের সহযোগিতায় সচেতনতা অভিযান ও ধরপাকড় চালানো হচ্ছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি খয়রাশোল থানায় সাইবার জালিয়াতি সংক্রান্ত ছয়টি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে এই মামলাগুলির তদন্তে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যায়।


এরই মধ্যে গত ২০ সেপ্টেম্বর খয়রাশোল থানা চত্বরে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া ১৬টি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি সাইবার জালিয়াতির ঘটনায় দুই ব্যক্তির খোয়া যাওয়া মোট ৪ লক্ষ ৭৪ হাজার টাকা উদ্ধারের ব্যবস্থা করা হয়।


ঝাড়খণ্ড সীমান্তবর্তী হওয়ায় খয়রাশোল-সহ জেলার কয়েকটি থানা এলাকায় সাইবার অপরাধের প্রবণতা তুলনামূলক বেশি। এই পরিস্থিতিতে পুলিশ সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির সঙ্গে ওটিপি বা গোপন তথ্য শেয়ার না করা, অজানা অ্যাপ ডাউনলোড বা লিঙ্কে ক্লিক না করা এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য কাউকে না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।


সাইবার অপরাধীদের দ্রুত চিহ্নিত করে মোবাইল ও টাকা উদ্ধারের ঘটনায় খয়রাশোল থানার পুলিশের ভূমিকার প্রশংসা করেন জেলা পুলিশ সুপারও।


তবে খয়রাশোলের ময়নাডাল গ্রামের এক যুবকের সূত্র ধরে বাকি পাঁচজনের গ্রেফতার হওয়ার ঘটনায় সীমান্তবর্তী অন্যান্য এলাকায় সক্রিয় সাইবার জালিয়াতি চক্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পুলিশি তদন্ত এগোলে এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related News

মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন Breaking
রাজ্য-রাজনীতি
মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষো...

আসন্ন নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে লোকপুরে বিক্ষোভ মিছ...

1 days ago
এস আই আর প্রক্রিয়া বন্ধ ও মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, বীরভূমে Breaking
রাজ্য-রাজনীতি
এস আই আর প্রক্রিয়া বন্ধ ও মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে বি...

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ। সমগ্র এস আই আর প্রক্রিয়া বন্ধ করা। এস আই আর-এর মাধ্যমে ভোটার তা...

2 days ago
'খাম প্রতীক নিয়ে কেন কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি?' কমিশনের 'উত্তর' চাইছে হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
'খাম প্রতীক নিয়ে কেন কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি?' কমিশনের 'উত্তর' চাই...

আইএসএফ-দলের প্রতীক খাম। এই প্রতীকেই দু’টি বিধানসভা নির্বাচনে লড়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । তবে আসন্ন অক্টোবর মাসে যে...

3 days ago
'মিলন কে উপনির্বাচনে লড়তে দিন' আজ ফের শুনানি হাইকোর্টে Breaking
রাজ্য-রাজনীতি
'মিলন কে উপনির্বাচনে লড়তে দিন' আজ ফের শুনানি হাইকোর্টে

বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান ''মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন।'' তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ, ''আমি অন্তর্বর...

3 days ago
বারুইপুর আইনজীবী নিগ্রহ কান্ডে জেলাজজ ও পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের Breaking
রাজ্য-রাজনীতি
বারুইপুর আইনজীবী নিগ্রহ কান্ডে জেলাজজ ও পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইক...

বারুইপুর আদালতে আইনজীবী সায়ন ব্যানার্জির উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার ...

3 days ago
দ্বিতীয়বারেও সদস্যদের অনুপস্থিতিতে হলো না রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন Breaking
রাজ্য-রাজনীতি
দ্বিতীয়বারেও সদস্যদের অনুপস্থিতিতে হলো না রাজনগর পঞ্চায়েত সমিতির সভা...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে ফের তৈরি হল জটিলতা। নির্ধারিত দিনে সদস্য-সদস্যাদের অনুপস্থিতির কারণে দ্বিতী...

3 days ago
ভাষা নির্বাচন করুন