Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
রাজ্য-রাজনীতি

জ্ঞানেশ কুমারের অপসারণ ও পদত্যাগের দাবিতে বীরভূমে কংগ্রেসের বিক্ষোভ, ডেপুটেশন

জ্ঞানেশ কুমারের অপসারণ ও পদত্যাগের দাবিতে বীরভূমে কংগ্রেসের বিক্ষোভ, ডেপুটেশন

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও পদত্যাগের দাবিসহ একাধিক ইস্যুতে সোমবার সিউড়িতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বীরভূম জেলা কংগ্রেস।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও পদত্যাগের দাবিসহ একাধিক ইস্যুতে সোমবার সিউড়িতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বীরভূম জেলা কংগ্রেস। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধীর নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে সিউড়িতেও কর্মসূচির আয়োজন করা হয়।


এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কংগ্রেসের মিছিল জেলা শাসকের দফতরের সামনে পৌঁছায়। সেখানে দলীয় কর্মী-সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা শাসকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও অপসারণের পাশাপাশি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একাধিক দাবি তুলে ধরা হয়েছে বলে কংগ্রেস নেতৃত্বের দাবি।


কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে তাঁদের একাধিক প্রশ্ন রয়েছে। সেই বিষয়গুলিই স্মারকলিপির মাধ্যমে প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী, প্রাক্তন বিধায়ক মিল্টন রসিদ, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আব্দুল নাঈম-সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভকে কেন্দ্র করে জেলা শাসকের দফতর চত্বরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।


এদিকে, এদিনের কর্মসূচির মাঝেই বীরভূমের রাজনীতিতে সৌজন্যের বার্তাও শোনা যায় জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারীর মুখে। বোলপুরে গুলিতে নিহত বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লার পরিবারের পাশে দলীয় ভাবে দাঁড়ানোর কথা জানান তিনি।


উল্লেখ্য রবিবার সন্ধ্যায় বোলপুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লার। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই পরিস্থিতিতে সঞ্জয় অধিকারী জানান, চন্দন ভল্লা যে দলেরই কর্মী বা নেতা হন না কেন, তিনি তাঁর বাড়িতে যাবেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন। আমরা চাই পুলিশ খুনিদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে এই মানবিক অবস্থানকে বীরভূমের রাজনৈতিক মহলে সৌজন্যের নজির হিসেবেই দেখছেন অনেকে।

Related News

অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

11 hrs ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

2 days ago
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই

ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক মহিলা-সহ দু’জনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধা...

2 days ago
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খুললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর Breaking
রাজ্য-রাজনীতি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খ...

জ্ঞানেশ কুমার নন, নিশানায় প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও। সেই আবহে বড় মন্তব্য ‘জন সুরাজ পার্টি’র প্রধান, ...

2 days ago
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে" Breaking
রাজ্য-রাজনীতি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্...

হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে ৬ হাজার কোটি টাকার ফেলন ও অ্যাসিটোন কেন্দ্র এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

2 days ago
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের Breaking
রাজ্য-রাজনীতি
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের

পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, -'ইভিএম এবং ...

4 days ago
ভাষা নির্বাচন করুন