সাধন মন্ডল, বাঁকুড়া : বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস (I. N. T. U. C) এর পক্ষ থেকে গোবিন্দ নগর বাস স্ট্যান্ডে স্বাধীন ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গোবিন্দ নগর বাস স্ট্যান্ড সংলগ্ন বাস শ্রমিক কংগ্রেসের কার্যালয়ে ।পতাকা উত্তোলন করেন রাজ্য কংগ্রেসের সহ সভানেত্রী শ্যামলী দে কুণ্ডু ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস (I.N.T.U.C) এর সহ সম্পাদক তপন গরাই, বাঁকুড়া জেলা যুব কংগ্রেস সহ সভাপতি হারাধন মন্ডল, বাঁকুড়া বিধান সভা যুব সভানেত্রী নাজমা, যুব কংগ্রেসের সুমন্ত দত্ত ও শিক্ষক নেতা প্রনব কুণ্ডু ও বাস শ্রমিক সংগঠনের নেতৃত্ব কর্মীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন বাঁকুড়া জেলা বাস শ্রমিক কংগ্রেস সাধারণ সম্পাদক বিশ্বনাথ মন্ডল।