Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
রাজ্য-রাজনীতি

বামফ্রন্টের আইন অমান্য ও জেলভরো কর্মসূচি ঘিরে ধুন্ধুমার সিউড়িতে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেপ্তার

বামফ্রন্টের আইন অমান্য ও জেলভরো কর্মসূচি ঘিরে ধুন্ধুমার সিউড়িতে  ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেপ্তার

বীরভূম জেলা বামফ্রন্টের ডাকে সিউড়িতে অনুষ্ঠিত হল আইন অমান্য ও জেলভরো কর্মসূচি।

সেখ রিয়াজুদ্দিন, সিউড়ি : ২০০ দিনের কাজ, দৈনিক ৭০০ টাকা মজুরি এবং কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইনিভাবে নিশ্চিত করা ইত্যাদি দাবিতে বীরভূম জেলা বামফ্রন্টের ডাকে সোমবার সিউড়িতে অনুষ্ঠিত হল আইন অমান্য ও জেলভরো কর্মসূচি। কর্মসূচিকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে ওঠে জেলা সদর শহরের রাজপথ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙা এবং গ্রেপ্তারকে ঘিরে পরিস্থিতি কার্যত ধুন্ধুমার চেহারা নেয়।

তপ্ত দুপুর উপেক্ষা করে লালঝান্ডা হাতে হাজার হাজার মানুষের জমায়েতে সরগরম হয়ে ওঠে সিউড়ির রাজপথ। বামফ্রন্ট নেতাদের দাবি, শ্রমজীবী ও সাধারণ মানুষের রুটি-রুজির উপর একের পর এক আঘাত নেমে আসছে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, আর একশো দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন হলেও গ্রামাঞ্চলে কাজের নিশ্চয়তা এখনও অধরা। তাঁদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কারণেই কৃষক, শ্রমিক ও অন্যান্য শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা ক্রমশ সংকটের মুখে পড়ছে।


এদিন সিউড়ির রেডক্রশ এলাকা থেকে মিছিল শুরু হয়। আইন অমান্য6 ও জেলভরোর স্লোগান তুলে মিছিল এগিয়ে গেলে সিউড়ির গুরুত্বপূর্ণ মূল সড়কে যান চলাচল ব্যাহত হয়। মাঝপথে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ শুরু হয়। একসময় বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তা নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। পরে সিআইটিইউ-এর বীরভূম জেলা সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী, মহিলা নেত্রী কেনিজ রবিউল ফতেমা-সহ প্রায় ২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলা হয় বলে বামফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে।


তবে গ্রেপ্তারের পরও থামেনি বিক্ষোভ। পুলিশের সামনেই রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীদের একাংশ। চলতে থাকে স্লোগান ও প্রতিবাদ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণআন্দোলনের নেতা রামচন্দ্র ডোম, গৌতম ঘোষ-সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।


বামফ্রন্ট নেতৃত্বের বক্তব্য, “মানুষের জীবন-জীবিকার সঙ্গে যুক্ত দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” এদিনের কর্মসূচির মধ্য দিয়ে সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের বার্তাই দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।

Related News

অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" Breaking
রাজ্য-রাজনীতি
অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দ...

অভিনব উদ্যোগ "অরুন্ডা বন্ধু মিলন সংঘের দুর্গাপুজো কমিটির" গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বোধন করলেন। এই অভিনব...

11 hrs ago
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ লিটার বিদেশি মদ-সহ গ্রেফতার ১ Breaking
রাজ্য-রাজনীতি
দুর্গাপুজোর আগেই বড় সাফল্য বীরভূমের লাভপুর থানার পুলিশের, প্রায় ৭০ ল...

দুর্গাপুজোর আগেই বড় সাফল্য লাভপুর থানার পুলিশের। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ লিটার বিদেশি মদ উদ্ধার করে। সেই সঙ্গে ঘ...

2 days ago
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই Breaking
রাজ্য-রাজনীতি
বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার উদ্ধার, পুলিশের জালে মহিলা-সহ দুই

ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক মহিলা-সহ দু’জনকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধা...

2 days ago
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খুললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর Breaking
রাজ্য-রাজনীতি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে I.N.D.I.A জোটের আন্দোলনের মাঝেই মুখ খ...

জ্ঞানেশ কুমার নন, নিশানায় প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও। সেই আবহে বড় মন্তব্য ‘জন সুরাজ পার্টি’র প্রধান, ...

2 days ago
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে" Breaking
রাজ্য-রাজনীতি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা,"ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্...

হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে ৬ হাজার কোটি টাকার ফেলন ও অ্যাসিটোন কেন্দ্র এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

2 days ago
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের Breaking
রাজ্য-রাজনীতি
ইভিএম - ভিভিপ্যাট নিয়ে কমিশনের বিস্তারিত তথ্য তলব হাইকোর্টের

পুরভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, -'ইভিএম এবং ...

4 days ago
ভাষা নির্বাচন করুন