সঞ্জয় হালদার,পুরুলিয়া : পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় আজ ভার্চুয়্যাল মাধ্যমে পশ্চিমবঙ্গ আবাস যোজনার মহতী উদ্যোগের শুভ সূচনা করেন কলকাতা নবান্ন থেকে । ১০ লক্ষ ২০ হাজার পরিবারের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা প্রদান করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলায় আজ দ্বিতীয় কিস্তি তে ৭৮৭৭ জন উপভোক্তাকে মোট ৪৭ কোটি ২৬ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ আবাস যোজনার মাধ্যমে।পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সুদীপ কুমার মুখার্জি, জেলাশাসক সুধীর কোন্থাম, IAS , অতিরিক্ত জেলাশাসক - জেলা পরিষদ শমীক ঘোষ সহ অন্যান্য আধিকারিক গণ ও সংশ্লিষ্ট যোজনার উপভোক্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানটি প্রতি ব্লকেও অনুষ্ঠিত হয়