Sangbad Bharat
Sunday, 18 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... মহিলাদের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা টাকা দিয়েই গ্রামে প্রথম দুর্গাপুজো খাতড়ার গোসাইডাঙ্গা ... চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে শোকের ছায়া ! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ? পুরন্দরপুরে এস ইউ সি আই (কমিউনিস্ট) পার্টির বুক স্টল ভাঙচুরের অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেপ্ত... শারদীয়া মুক্ত বিহঙ্গ প্রকাশিত হলো সংঘের নিজস্ব ভবনে শাল নদী থেকে যৌথভাবে ঘট আনয়ন, লোকপুরে পুজো কমিটিগুলির উদ্যোগে উৎসাহ-উদ্দীপনা নদীঘাটে "নবপত্রিকা স্নান /কলাবউ স্নানে অপূর্ব দৃশ্য, অরুন্ডা বন্ধু মিলন সংঘ দুর্গাপুজা কমি... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো...
জেলার খবর

১২৫ দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক দাবিতে বীরভূমের ময়ূরেশ্বর-১ বিডিওকে ডেপুটেশন সিপিআইএমের

১২৫ দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক দাবিতে বীরভূমের ময়ূরেশ্বর-১ বিডিওকে ডেপুটেশন সিপিআইএমের

১২৫ দিনের কাজ অবিলম্বে চালু করা, আবাস যোজনায় প্রকৃত গৃহহীনদের অন্তর্ভুক্তি, জবকার্ডধারীদের নাম পুনরায় তালিকাভুক্ত করা, বালি ও সারের কালোবাজারি রোধ-সহ একাধিক দাবিতে বুধবার ময়ূরেশ্বর-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর কাছে স্মারকলিপি জমা দিল সিপিআইএমের ময়ূরেশ্বর-১ এড়িয়া কমিটি

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : ১২৫ দিনের কাজ অবিলম্বে চালু করা, আবাস যোজনায় প্রকৃত গৃহহীনদের অন্তর্ভুক্তি, জবকার্ডধারীদের নাম পুনরায় তালিকাভুক্ত করা, বালি ও সারের কালোবাজারি রোধ-সহ একাধিক দাবিতে বুধবার ময়ূরেশ্বর-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর কাছে স্মারকলিপি জমা দিল সিপিআইএমের ময়ূরেশ্বর-১ এড়িয়া কমিটি।


এদিন প্রথমে বিভিন্ন দাবি-সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি সুসজ্জিত বিক্ষোভ মিছিল মল্লারপুর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে বিডিও অফিস চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিবদাস লেট। বক্তব্য রাখেন সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক তমাল চন্দ্র দে, অরূপ বাগ, গণআন্দোলনের নেতা বলরাম চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্ব।

সভা শেষে তমাল চন্দ্র দে, পঞ্চায়েত সমিতির সদস্য গণেশ মাল এবং মেলারুদ্দিন শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিডিওর হাতে দাবিপত্র-সহ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে দাবি করা হয়, আবাস যোজনায় প্রকৃত গৃহহীন ও দরিদ্র পরিবারকে শুধুমাত্র নথিপত্রের অজুহাতে সরকারি আবাসন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। যেসব জবকার্ডধারীর নাম রাজনৈতিক কারণে বা অন্যায্যভাবে তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি অবিলম্বে ১২৫ দিনের কর্মসংস্থান চালু, বালির কালোবাজারি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং কৃষকদের স্বার্থে সারের কালোবাজারি বন্ধ করার দাবিও জানানো হয়।

এছাড়াও সভা ও মিছিল থেকে রাজ্য কৃষক সভার সম্পাদক পরেশ পাল এবং রাজ্য নেতৃত্ব তাপস সিনহার উপর বিজেপি কর্মীদের হামলার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তুলে সিপিআইএম নেতা লাহেক আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।

বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবিকা, কৃষকের স্বার্থ এবং গরিব মানুষের প্রাপ্য সরকারি সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেন।

Related News

রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বোধনে মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও জেলাশাসক
জেলার খবর
রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তির শুভ উদ্বো...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহাসমারোহে উদ্বোধন হলো রাইপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ ও মাতৃ মূর্তি। উ...

1 days ago
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের Breaking
জেলার খবর
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রে...

বীরভূমের দুবরাজপুর থানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত যুবকের নাম বরজাহান...

1 days ago
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও পরিবার Breaking
জেলার খবর
হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর ম...

বীরভূমের খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীদের জন্য এল দুঃসংবাদ। কাজের অভাবের কা...

2 days ago
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র Breaking
জেলার খবর
পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কিছুদিন আগে বসিরহাটের কুখ্যাত দুষ্কৃতী বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ ও এসওজি। পুজোর আগেই বসিরহাটে আর...

2 days ago
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে পুলিশ
জেলার খবর
জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, ১১২ নম্বরে ফোন করলেই ঘটনাস্থলে পৌঁছবে ...

দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর প...

3 days ago
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল
জেলার খবর
বীরভূমের লাভপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া ১৮টি মোবাইল ফোন প্রকৃত মালি...

জনসেবায় আরও একবার মানবিক উদ্যোগের নজির গড়ল বীরভূম জেলা পুলিশের অন্তর্গত লাভপুর থানা। থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুল ...

3 days ago
ভাষা নির্বাচন করুন