এস আর বি মেমোরিয়াল কাপে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ধমানে
পুলকেশ ভট্টাচার্য্য, বর্ধমান : বর্ধমান এস আর বি দাবা একাডেমির উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলা দাবা সংস্থার পরিচালনায়, রোটারি ক্লাবের সহযোগিতায় সোমবার প্রথম বর্ষ এস আর বি মেমোরিয়াল কাপ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বর্ধমান কেশবগঞ্জ চটি সংলগ্ন এস আর বি হলে।
উদ্যোক্তাদের তরফে চৌধুরী মইনউদ্দিন জানান, অনূর্ধ্ব ৮, ১০, ১২, ১৪ ও ১৭—এই পাঁচটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস জানান, ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৬৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সজীব বিশ্বাস।