মহিলাদের IPL তে বাংলা রিচা ঘোষের ব্যাটিং তান্ডব ৫০ বলে ৯০ রান!
সঞ্জয় কুমার দোলুই : বাংলার সোনার মেয়ে রিচা ঘোষের বিশ্বকাপে ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট প্রেমী মানুষেরা। তিনি পাওয়ার হিটিং পরিচিত ভারতীয় টিমে। চাপের মুখে অসম্ভব কে সম্ভব করলেন ৫০ বলে ৯০ রানের আগুনে ব্যাটিং করে। মহিলা IPL তে ব্যাঙ্গালরু রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্ ম্যাচে জ্বলে উঠলেন বাংলার রিচা ঘোষ।
ব্যাঙ্গালরু রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়ের জন্য ৫ ওভারে ৯২ চাই প্রায় অসম্ভব সেই ম্যাচ টাকে টেনে নিয়ে গেলো রিচা ঘোষ ১৫ রানে পরাজিত হলো মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের ১৯৯ রানে করে, ২০০ রানে লক্ষ্য মাত্র খেলতে নেমে ১৮৪ রানে ৯ উইকেটে শেষ করে ব্যাঙ্গলরু।রিচা ঘোষ বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলেন ৫০ বলে ৯০ রান ৬ টি ছক্কা মারলেন তিনি। ভারতীয় দলের তারকা খেলোয়াড় রিচা ঘোষের এই ইনিংস টা স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট প্রেমীদের মনে।