দক্ষিণ কৈজুরী ফাইভ স্টার ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট “ফাইভ স্টার ট্রফি 2026”
বিকাশ সরদার (হুগলি) : দক্ষিণ কৈজুরী ফাইভ স্টার ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট ফাইভ স্টার ট্রফি 2026। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার দক্ষিণ কৈজুরী ফাইভ স্টার ক্লাব ১৬ তম বর্ষে প্রতি বছরের মতো এবছর ও প্রজাতন্ত্র দিবস দিনে ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে দক্ষিণ কৈজুরী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সকলের প্রিয় শিক্ষক মাননীয় অনিরুদ্ধ আলম মহাশয় তিনি বর্তমানে দক্ষিণ কৈজুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমন্ত্রিত অতিথি প্রধান হিসেবে ছিলেন খানাকুল দক্ষিণ চক্রের হলডাঙ্গা নম্বর টু প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সম্মানীয় বিকাশ সরদার মহাশয় এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন উৎপল সাঁতরা মহাশয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী দুটি দল এর মধ্যে হুগলির খানাকুল পলাশপাই বিজয়ী দল হিসাবে নির্বাচিত হশ । পশ্চিম মেদিনীপুর আরিট রামকৃষ্ণ সেবা সমিতি দল পরাজিত হয়।