মেকমাইট্রিপ কলকাতায় নতুন ফ্র্যাঞ্চাইজি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করলো
পারিজাত মোল্লা, কলকাতা : ভারতের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল সংস্থা MakeMyTrip কলকাতার সল্টলেকে একটি নতুন Franchise Experience Centre চালু করল। এটি পশ্চিমবঙ্গে মেকমাইট্রিপের দ্বিতীয় এক্সপেরিয়েন্স সেন্টার। এই সম্প্রসারণের মাধ্যমে সংস্থাটি তার রিটেল উপস্থিতি আরও শক্তিশালী করল এবং অঞ্চলজুড়ে ভ্রমণপিপাসুদের জন্য ব্যক্তিগত ও অভিজ্ঞতাভিত্তিক ছুটির পরিকল্পনাকে আরও সহজলভ্য করে তুলল।
এই আধুনিক এক্সপেরিয়েন্স সেন্টারে রয়েছে ১৪.চালিত ট্রাভেল জোন, যেখানে গ্রাহকরা বিশেষ হেডসেট ও কন্ট্রোলারের মাধ্যমে কম্পিউটার নির্মিত থ্রিডি পরিবেশে বিশ্বের জনপ্রিয় গন্তবাস্থলগুলি অনুভব করতে পারবেন। এর মধ্যে রয়েছে দুবাই (UAE), এযেন্স (গ্রিস), ইস্তানবুল (তুরস্ক) প্যারিস (ফ্রান্স), লন্ডন (যুক্তরাজ্য), আমস্টারডাম (নেদারল্যান্ডস। বালি (ইন্দোনেশিয়া), সিডনি ও মেলবোর্ন (অস্ট্রেলিয়া), টরন্টো (কানাডা), ল্যাপল্যান্ড (ফিনল্যান্ড) মালদ্বীপ, থাইল্যান্ড এবং ইউরোপের জনপ্রিয় গন্তব্য যেমন বুদাপেস্ট (হাঙ্গেরি), মাদ্রিদ (স্পেন), পর্তুগাল ও মোনাকো।