১৪০তম হড়া হিন্দুধর্ম্ম প্রচারিণী সভা অনুষ্ঠিত হলো
হুগলি : হরিপাল থানার অন্তর্গত হড়া গোপী নগরে ১৪০তম হড়া হিন্দুধর্ম্ম প্রচারিণী সভা অনুষ্ঠান টি হয়েছে
গতকাল ১ লা মার্চ । সারাদিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজ্যপাদ শ্রীমৎ প্রজ্ঞানস্বরূপ ব্রহ্মচারী মহারাজ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাননীয় শ্রী শম্ভুনাথ ঘোষাল মহাশয়।
মাননীয়া ড. বুলবুলী ব্যানার্জী মহাশয়া সুন্দর ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। ড. শান্তনু কুমার চক্রবর্তী, ড. আনন্দ মুখার্জী, শ্রী দেবাশিস গোস্বামী প্রভৃতি বিদগ্ধ ব্যক্তিদের বক্তব্য অনুষ্ঠানটিকে বিশেষ ভাবে সমৃদ্ধ করে। মাননীয় শ্রী শম্ভুনাথ ঘোষাল মহাশয়ের কন্যা এবং জামাতা অতিথিদের ভোজনাদি আপ্যায়নের ব্যবস্থা করেন। পূজ্যপাদ শ্রীমৎ প্রজ্ঞানস্বরূপ ব্রহ্মচারী মহারাজের অসাধারণ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।