T-20 বিশ্বকাপে ভারত নামিবিয়া বিরুদ্ধে ৯৩ রানে বড় ব্যবধানে জয় লাভ করলো।
সঞ্জয় কুমার দোলুই : T-20 বিশ্বকাপে ভারত অপ্রতিরোধ্য। পর পর দুই ম্যাচে জয় তাও আবার বড় ব্যবধানে। গতকাল ১২ ফেব্রুয়ারিতে ভারত বনাম নামিবিয়া ম্যাচে ভারতের তারকা খেলোয়াড় শুভমন গিল এবং অভিষেক শর্মা বিশ্রাম নিয়েছিল তাসত্ত্বেও ভারতের ঈষাণ কৃষাণ, সঞ্জু স্যামসন, আর হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী ব্যাটিংয়ে লন্ডভন্ড নামিবিয়া। আসলে ভারতে খেলোয়াড়রা সকলেই এক একজন তারকা খেলোয়াড় তারা যে কেউ ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।
ভারত বনাম নামিবিয়ার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরু টা অসাধারণ করে। সঞ্জু স্যামসন ৮ বলে ২২ রান করে। ব্যাটিংয়ের ঝড় বয়ে আনে, ঈষাণ কৃষাণ ২৪ বলে ৬১ রান করে ; যেন ব্যাটিং তান্ডব। আর সকলের নয়নের মণি হার্দিক পান্ডিয়ার বিধ্বংসী মেজাজে ব্যাটিং ক্রিকেট প্রেমী মানুষের মন জয় করে নিয়েছে। তাঁর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা চার, ২৮ বলে ৫২ রানের ইনিংস এবং সাথে শিবম দুবে র ১৬ বলে ২৩ রান। ভারত নামিবিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান করে।
নামিবিয়া ২০১০ রানে লক্ষ্য মাত্র নিয়ে খেলতে নেমে ১৮ ওভারে ২ বলে ১১৬ রানে অলআউট হয়ে যায়। বরুণ চক্রবর্তীর স্পিন ঘূর্ণীর যাদুতে তাসের ঘরের মতো উইকেট পড়ে নামিবিয়ার। ৭ রান দিয়ে বরুণ চক্রবর্তী ৩ উইকেট তুলে নেয় এছাড়াও অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, শিবম দুবে ১ টি করে উইকেট পায় এবং হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ২ টি করে উইকেট নেয়। ভারতের ভয়ংকর বোলিংয়ে সামনে ১১৬ রানে নামিবিয়া অলআউট হয়ে যায়। ৯৩ রানের বড় ব্যবধানে ভারত জয়ী হয়। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন হার্দিক পান্ডিয়া ৫২ রান এবং সাথে ২ উইকেটের অবদানে।