উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মেমরিতে
সেখ সামসুদ্দিন, ১২ ফেব্রুয়ারিঃ আজ উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পরীক্ষা শুরু হয় । মেমারি পৌর শহরের দুইটি স্কুলে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের পরীক্ষা চলছে। মেমারি রসিক লাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের ভেনুতে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং মেমারি শহর তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আগত পরীক্ষার্থীদের ক্যাডবেরিস, জলের বোতল ও পেন দিয়ে শুভেচ্ছা জানান মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, শিক্ষক সমিতির দায়িত্বপ্রাপ্ত কৌশিক মল্লিক সহ এলাকার সকল কাউন্সিলরবৃন্দ ও শাখা সংগঠনের সদস্যবৃন্দ। এই বিদ্যালয়ের সামনে মেমারি থানার পক্ষ থেকেও জল ও পেন তুলে দেন ওসি প্রীতম বিশ্বাস সহ পুলিশ কর্মীবৃন্দ।
পরে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ের সামনেও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগত পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানান মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরবৃন্দ এবং শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ সদস্যবৃন্দ। সকলকে আশীর্বাদ জানান ও জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফলতা কামনা করেন।