আজ থেকে উচ্চ মাধ্যমিক, সেমিস্টার যুগে নতুন অধ্যায়
সঞ্জনা সমাদ্দার : আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর এই পরীক্ষা অন্যবারের তুলনায় অনেকটাই ভিন্ন, কারণ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, নতুন সেমিস্টার ব্যবস্থায় এই প্রথম এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে, যা সংসদের কাছে বড় চ্যালেঞ্জ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যের ৮২২টি মেইন ভেন্যু এবং ২,১০৩টি সাব ভেন্যুতে। পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন হবে। প্রথম দিনের পরীক্ষার সঙ্গেই মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা থাকায় শিক্ষক ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে |

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ অর্থাৎ ১২ ফেব্রুয়ারি। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্য জুড়ে তিন ধরনের পরীক্ষা হবে। semester IV, semester- III, Supplementary এবং old system। এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। semester IV পরীক্ষার্থীদের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। semester- III পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২ টো ১৫ মিনিট পর্যন্ত। আর old system পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে দেওয়া হবে প্রশ্ন পত্র। পরীক্ষার্থীদের অন্তত ১ ঘন্টা আগে আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। এবছর শুরু হচ্ছে নয়া নিয়ম। semester IV, semester- III, Supplementary এবং old system। এর নিয়মে হবে পরীক্ষা। সকালে ১০টা থেকে শুর হবে। কড়া নজর দাড়ি আছে শহর কিংবা শহরতলীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। এই প্রথম সেমিস্টার নিয়মে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।