ফ্রাঙ্ক ওরেল ডে স্মরণে রক্তদান শিবির
সৌমী মণ্ডল, বাঁকুড়া : খাতড়া মহকুমা ক্রীড়া সংস্থা ও বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফ্রাঙ্ক ওরেল ডে স্মরণে পায়রাগুড়ি হাই স্কুলে পায়রাগুড়ি ফাইন ক্লাবের ব্যবস্থাপনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক রাইপুর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায়।এই শিবিরে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়গণ ছাড়াও বিশিষ্ট মানুষজন রক্তদান করে।
মহান ক্রিকেটার কে স্মরণ করে১৯জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের থ্যালাসেমিয়া শিশুদের ও অসুস্থ রোগীদের
জন্য ব্যবহৃত হবে বলে খাতড়া মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অশোক সিনহা (কাহার) জানালেন।