সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের শুভেচ্ছা মিছিল
সৌমী মন্ডল, বাঁকুড়া : সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ মা মাটি মানুষের সরকারের কল্পতরু বাজেটের জন্য জনদরদি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন মিছিল অনুষ্ঠিত হলো বলে জানালেন সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রবিদাস চক্রবর্তী।
তিনি বলেন, এবারের বাজেটে মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার পাঁচশত টাকা বাড়িয়ে মেয়েদের সম্মান বৃদ্ধি করেছেন। মিছিলটি লক্ষীসাগর বাজার পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রবিদাস চক্রবর্তী, লক্ষীসাগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুখেন্দু দাস, তৃণমূল নেতা সৈকত সিংহবাবু, সিমলাপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ পাঠক, সিমলাপাল পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ শুভেন্দু হালদার সহ নেতৃত্ববৃন্দ।