অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারত বিশ্বচ্যাম্পয়ন, ইংল্যান্ড কে ১০০ রানে হারিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় ভারতের
সঞ্জয় কুমার দোলুই : ভারতীয় ক্রিকেট বিশ্ব-ক্রিকেটে রাজ করছে। ভারতীয় ক্রিকেট দল সিনিয়র টিম এবং ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বিশ্বকাপ জয় তার উপর অনূর্ধ্ব-19 ক্রিকেট টিমের বিশ্বকাপ জয়, ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী রইলো বিশ্ববাসী, ভারতীয় ক্রিকেট বিশ্বের সেরার সেরা শিরোপায় অধিষ্ঠিত। ৬ষ্ঠ বারের জন্য আবারও অনূর্ধ্ব-19 ক্রিকেট টিমের বিশ্বকাপ জয় করলো। ভারতীয় তরুণ তুর্কী দল তাদের ক্রীড়া চাতুর্য্যের গুনে মুগ্ধ ক্রিকেট প্রেমী মানুষেরা।বিশ্বের কাছে বিষ্ময়কর প্রতিভা ভারতের তারকা খেলোয়াড় বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছে। টুর্নামেন্টের সেরা ক্রিকেটর নির্বাচিত হয়েছে ৪৩৯ রান করে।এবং ফাইনালে ও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের সাথে ফাইনাল ম্যাচে ৮০ বলে ১৭৫ রানের ব্যাটিং তান্ডব লীলা দেখিয়েছেন বৈভব সূর্যবংশী।
অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় ক্রিকেট টিম যেন আগুনের গোলার মতো পারফরম্যান্স। প্রথমে ব্যাট করে ভারতের ক্রিকেট টিম ৪১১ রানের পাহাড় গড়ে তোলে। বৈভব সূর্যবংশীর ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী আগুনে ব্যাটিংয়ে ইংল্যান্ড দিশেহারা। ১৫ টি চার, ১৫ টি ছক্কার বিনিময়ে ১৭৫ রান করে বৈভব সূর্যবংশী। আয়ুষ মহাত্রে ৫৩ রান, অল্পেশ কুমার ত্রিবেদী ৩২, বিহান মনোজ মালহোত্রা ৩০ রান এবং বা অভিজ্ঞান অভিষেক কুন্ডু ৪০ রান করে।
জবাবে ইংল্যান্ড ৩১১ রানে অলআউট হয়ে যায়। ১০০ রানে ভারত জয়ী হয় এবং বিশ্বচ্যাম্পিয়ন হয়। ষষ্ঠ বার ভারত বিশ্বসেরা অনূর্ধ্ব ১৯।