কুটামডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা
সৌমী মন্ডল, বাঁকুড়া :আজ ৩১ শে জানুয়ারি শনিবার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে অবসর নিলেন জঙ্গলমহলের রাইপুর ব্লকের কুটাম ডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র মন্ডল। বিদ্যালয় শুরুর আগে কুটামডি মোড় থেকে বিদ্যালয়ের প্রাঙ্গণ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা শিক্ষক মশাইকে ফুলের উষ্ণ অভ্যর্থনায় শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে বরণ করতে করতে নিয়ে আসা হয়।এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গ্রামবাসী বৃন্দ প্রাক্তন ছাত্র-ছাত্রী সহকারী শিক্ষক বৃন্দের উদ্যোগে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল, পরিক্ষীত কামিল্যা, শিক্ষক সুজিত মন্ডল। উত্তম কুমার মন্ডল ষষ্ঠী চরণ হালদার , শিব শংকর মন্ডল, বিবেকানন্দ পাত্র, সৌরভ ভূঁইয়া,,রাইপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক পিউস চক্রবর্তী, পঞ্চায়েত সদস্যা বর্ণালী মাহাত, বিশিষ্ট ব্যক্তিত্ব প্রভাকর মাহাত, শিবশঙ্কর মাহাত, সত্যরঞ্জন মান্ডি, অপূর্ব মাহাত, বিশ্বজিৎ মাহাত।
৯৯ সালে শিক্ষকতার মহান কাজে যোগদান করার পর এই বিদ্যালয়ে ২০০৫ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন আজ অবসর গ্রহণ কালে গ্রামবাসীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গ্রামের শতাধিক মানুষ হাজির হয়েছিলেন তাদের প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক মশাই কে বিদায় জানানোর জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ ছাড়াও স্বয়ংম্ভর গোষ্ঠীর মায়েরা তাদের উপহার নিয়ে শিক্ষক মশাই কে শ্রদ্ধা জানালেন। বিদায় অনুষ্ঠানে শিশুরা তাদের প্রাণপ্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে চোখের জলে মঞ্চ ভাসিয়ে দেয়। আবেগ ধরে রাখতে পারেননি বিদায়ী শিক্ষক মানিক চন্দ্র মন্ডল। তিনি সকলের মাথায় আশীর্বাদের হাত দিয়ে বলেন আমি সরকারি নিয়মে তোমাদের কাছ থেকে বিদায় নিলেও তোমাদের কাছে বারে বারে ফিরে আসবো।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তীর্থঙ্কর দাস বলেন এতদিন আমি একটি বট গাছের ছায়ায় ছিলাম বিদ্যালয়ের পরিচালনা করতে গিয়ে শিক্ষক মশাই এর কাছ থেকে হাতে-কলমে অনেক কিছু শিখেছি। চেষ্টা করব ভালোভাবে পরিচালনা করবা। আজ আমি অভিভাবক হারা হলাম। উনার সাথে কাজ করতে গিয়ে যখনই ভুল করেছি উনি সংশোধন করে দিয়েছেন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কিভাবে ভালোবাসা আদায় করতে হয় তা উনার কাছেই শিখেছি। আজকের বিদায় অনুষ্ঠানে গ্রামবাসীদের উপস্থিতি এই প্রমাণ করে উনি কতটা ভালো মানুষ ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন চাতরি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত ও বিদায়ী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিক্ষক সন্তোষ কুমার মাহাতো।