আইইএম কলকাতা ক্যাম্পাসে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড এডুকেশন ফেয়ার আয়োজন করে আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে নিজেদের অঙ্গীকার আরও দৃঢ় করল।
পারিজাত মোল্লা : আইইএম কলকাতা ক্যাম্পাসে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড এডুকেশন ফেয়ার আয়োজন করে আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে নিজেদের অঙ্গীকার আরও দৃঢ় করল। এই ফেয়ারের মাধ্যমে পড়ুয়ারা সরাসরি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সুযোগ পান। অস্ট্রেলিয়ার আটটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বিভিন্ন বিভাগের ৩০০-রও বেশি পড়ুয়ার সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠক্রম, গবেষণার সুযোগ, স্কলারশিপ ও ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই উদ্যোগ পড়ুয়াদের আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা দিতে সহায়ক হয়েছে। পাশাপাশি ছাত্র বিনিময় কর্মসূচি, শিক্ষাগত অংশীদারিত্ব ও যৌথ গবেষণার মতো ভবিষ্যৎ সহযোগিতার পথও খুলে দিয়েছে, যা আইইএম কলকাতার ক্রমবর্ধমান আন্তর্জাতিক শিক্ষাগত উপস্থিতিকে আরও শক্তিশালী করল।