*স্বাস্থ্য পরিষেবার খরচ এবং অবসরজীবনের প্রস্তুতি কলকাতায় বড় চিন্তার ভাবনা: আদিত্য বিড়লা সান লাইফ ইনশিওরেন্সের अ-Nishchit Index 2.0*
পারিজাত মোল্লা : আর্থিক চাপ, স্বাস্থ্য সংক্রান্ত ভাবনা, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ এবং বৃহত্তর সামাজিক সমস্যাগুলোর কারণে ভারতের মানুষের মধ্যে অনিশ্চয়তা বেড়েই চলেছে। অনিশ্চয়তার জাতীয় সূচক এখন ৭৯। আর্থিক প্রস্তুতি, স্বাস্থ্য পরিষেবা সাধ্যের মধ্যে থাকা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা সম্পর্কে উদ্বেগ অর্থনৈতিক প্রগতি সত্ত্বেও এখনো ব্যাপক।
কলকাতার সূচক ৮৫, যা জাতীয় ও পূর্বাঞ্চলের গড়ের চেয়ে বেশি, ফলে এই শহর দেশের সবচেয়ে উদ্বিগ্ন শহরাঞ্চলের মধ্যে পড়ে। এই শহরের অনিশ্চয়তার মধ্যে আছে নিরাপত্তা নিয়ে ভাবনা, স্বাস্থ্য পরিষেবার ক্রমবর্ধমান খরচ এবং দীর্ঘমেয়াদি আর্থিক প্রস্তুতি সম্পর্কে সংশয়। সবচেয়ে বেশি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রমবর্ধমান অপরাধ, তারপরেই আছে স্বাস্থ্য পরিষেবার খরচ সম্পর্কে ক্রমবর্ধমান ভাবনা এবং অবসরজীবনের জন্য অপর্যাপ্ত প্রস্তুতি।
মুদ্রাস্ফীতির কারণে সঞ্চয়ের ক্ষয়, বয়স্কদের পরিচর্যার ক্রমবর্ধমান খরচ, বুড়ো বয়সে আর্থিক স্বাধীনতা অর্জন করার ব্যাপারে সংশয় এবং চাকরি চলে যাওয়া অথবা গুরুতর অসুস্থতা নিয়েও কলকাতার বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবনা এবং দীর্ঘমেয়াদি সম্পদ গড়ে তোলার চ্যালেঞ্জ এই শহরের অনিশ্চয়তা আরও বাড়িয়ে তোলে।
জনবিন্যাসের ধরন লক্ষ করলে দেখা যাচ্ছে, অনিশ্চয়তা মোটের উপর লিঙ্গ, বয়স এবং পেশা নির্বিশেষে একইরকম, যা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই শহরের উদ্বেগগুলো অনেকের মধ্যেই রয়েছে। সন্তান আছে এরকম বিবাহিত ব্যক্তিদের অনিশ্চয়তা বোধ সামান্য বেশি, যা তাঁদের বর্ধিত পারিবারিক দায়িত্বের প্রতিফলন। আর্থসামাজিকভাবে, SEC B-তে সামান্য বেশি উদ্বেগ পাওয়া গেছে, যদিও সব শ্রেণির মধ্যেই উচ্চতর মাত্রায় উদ্বেগ দেখা গেছে।
বিমা আর লগ্নির মালিকানার অনিশ্চয়তার সঙ্গে সম্পর্ক খুব সরল নয় বলেই দেখা গেছে। একটামাত্র পলিসির মত সীমিত কভারেজ থাকা ব্যক্তিদের উদ্বেগ বেশি পাওয়া গেছে (৯১)। অন্যদিকে আরও বিস্তৃত মালিকানা ভাবনা কমিয়ে দেয় দেখা যাচ্ছে, যা সার্বিক আর্থিক সুরক্ষার স্থিতিশীল প্রভাবকে চিহ্নিত করে।
সামগ্রিকভাবে কলকাতা সেই জাতীয় প্রবণতারই প্রতিচ্ছবি যেখানে নিরাপত্তার ঝুঁকি, স্বাস্থ্য পরিষেবার সাধ্যের মধ্যে থাকা এবং দীর্ঘমেয়াদি আর্থিক প্রস্তুতি মানুষের ভাবনাচিন্তার কেন্দ্রে রয়েছে। জীবনযাত্রার খরচ ক্রমশ বাড়ছে এবং দায়িত্ব জীবনের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় সুরক্ষা, সঞ্চয় এবং অবসরজীবনের জন্যে প্রস্তুত থাকার মধ্যে ভারসাম্যযুক্ত সার্বিক পরিকল্পনা ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস গড়ে তোলার পক্ষে জরুরি বিষয় হিসাবে উঠে আসছে।