ওরিওর ড্রিম ফর দ্য টিম
কলকাতা, ৩০ জানুয়ারি, ২০২৬ : ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট অভিযানের প্রাক্কালে ওরিও আবারও ভক্তদের পাশে দাঁড়িয়েছে। স্পনসর নয়, বরং একজন সমর্থক হিসেবে তারা শুরু করেছে এক বিশেষ উদ্যোগ—‘ড্রিম ফর দ্য টিম’। ভারতীয় বিশ্বাস অনুযায়ী, একসাথে ইতিবাচক চিন্তা অনেক কিছু বদলে দিতে পারে। সেই ধারণা থেকেই এই ক্যাম্পেনের জন্ম, যেখানে প্রতিটি ওরিও বিস্কুট হয়ে উঠছে টিম ইন্ডিয়ার প্রতি সমর্থনের প্রতীক।
নিজেকে ভক্ত হিসেবে তুলে ধরতে ওরিও বেছে নিয়েছে রোহিত শর্মাকে। তিনি এখানে খেলোয়াড় বা কৌশলবিদ নন, বরং একজন ভারতীয় ক্রিকেট সমর্থক—যিনি বিশ্বাস করেন ভক্তদের বিশ্বাসের নিজস্ব শক্তি আছে। ক্রিকেট দীর্ঘদিন ধরেই ভারতের সবচেয়ে বড় সাংস্কৃতিক বন্ধন, আর ওরিওও বরাবরই খেলাটির সঙ্গে মজার ও আলাদা ভাবে যুক্ত থেকেছে—‘ব্রিং ব্যাক টোয়েন্টি ইলেভেন’ থেকে ‘ওরিও বোলা মাত বোল’ পর্যন্ত। এ বছর কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়ানো টিম ইন্ডিয়ার জন্য ওরিও শুধু চিয়ারিং নয়, বরং সমর্থনকে সক্রিয় অংশগ্রহণে রূপান্তর করছে।
ক্যাম্পেন প্রসঙ্গে নিতিন সাইনি, ভাইস প্রেসিডেন্ট – মার্কেটিং, মন্ডেলেজ ইন্ডিয়া, বলেন, “ক্রিকেট ভারতে সবসময়ই মানুষকে এক করে। ‘ড্রিম ফর দ্য টিম’-এর মাধ্যমে আমরা চেয়েছি চিয়ারিংয়ের বাইরে গিয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে ভক্তরা তাঁদের আশা ও ইতিবাচক ভাবনা ভাগ করে নিতে পারেন।”
রোহিত শর্মা যোগ করেন, “ভারতীয় ক্রিকেটের অনেক গর্বের মুহূর্তের আমি অংশ ছিলাম। এই ক্যাম্পেনটা মনে করিয়ে দেয় যে প্রতিটি ভক্তের বিশ্বাস গুরুত্বপূর্ণ। জিততে সাহায্য করতে সবসময় জার্সি পরতে হয় না। যখন কোটি কোটি মানুষ একসাথে ইতিবাচক স্বপ্ন দেখে, সেই বিশ্বাস খুব শক্তিশালী হয়ে ওঠে।”
১৬টি বিশেষ ওরিও ডিজাইন, কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল অভিজ্ঞতা এবং নীল ক্রিমের ‘ড্রিম ব্লু’ প্যাক—সব মিলিয়ে প্রায় ২৫ কোটি প্যাক এই উদ্যোগকে দেশের সবচেয়ে বড় ফ্যান মুভমেন্টে পরিণত করছে।