রাস্তা সংস্কারেরএর দাবিতে রাইপুর এক নম্বর মন্ডল বিজেপির পথ অবরোধ রাইপুর সবুজ বাজারে।
সাধন মন্ডল, বাঁকুড়া: রাস্তার দাবিতে আবারো বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়ক অবরোধ করলো বিজেপি ।আজ মঙ্গলবার সকাল দশটা থেকে প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখল বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়ক। স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি ১৪০ কোটি টাকার রাস্তা ১৪০ দিনেও যায়নি বাঁকুড়ার ধলডাঙ্গা মোড় থেকে রায়পুর ব্লকের শেষ সীমানা পর্যন্ত। এই রাস্তাটি বিক্রমপুর মোড় থেকে বেনা গেড়িয়া পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও এই রাস্তা কোনভাবে ঠিক করা হয়নি বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন অবরোধ তুলতে আসেন অবরোধ তুলতে আসেন রায়পুর থানার আইসি পলাশ বারিক, রাইপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় নারায়ণ দে বিষ্ণুপুর পি ডাব্লিউ ডি-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়ন্ত সন্ন্যাসী এর দাবি আজ থেকেই রাস্তা সারাইয়ের কাজ শুরু হচ্ছে। রাস্তাটি আবার মেরাম ত করা হবে যে এজেন্সি এই কাজটি পেয়েছিল সেই এজেন্সির সুরক্ষিত টাকা থেকেই এই কাজটি হবে বলেই দাবি ইঞ্জিনিয়ারের। বিজেপি কর্মীরা, প্রশাসনের এই আশ্বাস পেলে পর অবরোধ তুলে নেয়। পথ অবরোধে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা যুব সহ সভাপতি ও সৌভিক মল্লিক রাইপুর এক নম্বর মন্ডল এর সাধারণ সম্পাদক মানস সরদার ,শক্তি কেন্দ্র প্রমুখ মলয় রজক, সহ-সভাপতি সুদেব পাতর, মন্ডল সভাপতি মালতি মুর্মু প্রাক্তন সভাপতি সমীর মুর্মু নেতৃত্ব সুভাষ ডাঙ্গর সহ নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। রাস্তার দূর্দশা কথা নিয়ে বিধায়ক মৃত্যুঞ্জয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন এ কথা সত্যি দীর্ঘদিন ধরে রাস্তাটি খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে অবিলম্বে সংস্কার হওয়া দরকার। তা না হলে বড়সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে আমি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাস্তাটি সংস্কারের জন্য আবেদন জানিয়েছি, আশা করছি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই কাজ শুরু হবে।