নেতাজির জন্ম উৎসব কমিটির পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন।
শ্রাবণী দাশগুপ্ত : বরানগর নেতাজি পার্ক নেতাজি জন্ম উৎসব কমিটির পক্ষ থেকে পৌরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে বীর সৈনিকের উদ্দেশ্যে নানা রকম কর্মসূচি গ্রহণ করেছেন। উপস্থিত ছিলেন বিধায়ক সংসদসহ বহু নেতৃত্ব ও বিশিষ্টজনেরা। হাঁটা প্রতিযোগিতা থেকে অঙ্কন প্রতিযোগিতা এবং মানুষকে আনন্দ দেবার জন্য সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন হয়। ২৬ শে জানুয়ারি সন্ধ্যেবেলা গুণীজনদের সংবর্ধনা এবং প্রতিযোগীদের পুরস্কার বিতরণী হয়। মঞ্চে দেশাত্মবোধক গান নাচ এবং শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য মঞ্চে যোগব্যায়াম দেখানো হয়। রামকৃষ্ণ পাল বলেন বীর সন্তান কে সম্মান জানিয়ে বাচ্চাদের মধ্যেও যাতে এই দিনটার গুরুত্ব থাকে তাই নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নানা প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের পাশে আছে অসহায় মানুষদের পাশে থাকতে হবে অসহায় মানুষদের মুখে অন্য খাদ্যবস্ত বাসস্থান তাদের ব্যবস্থা করতে হবে এইসব ব্যবস্থায়ী মুখ্যমন্ত্রী করে যাচ্ছে মা মাটি মানুষের জন্য সেই কথা মাথায় রেখে সারা বছর মানুষের পাশে থাকা।