প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কাটোয়া ভারতী ভবন ইস্কুলের দ্বিতীয় স্থান
পুলকেশ ভট্টাচার্য্য, কাটোয়া : ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কাটোয়া মহকুমায় অনুষ্ঠিত প্যারেড প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে কাটোয়া ভারতী ভবন ইস্কুল। দীর্ঘ ১২ বছর পর এই সাফল্যে কাটোয়া জুড়ে খুশির হাওয়া বইছে।
এই সাফল্যের নেতৃত্ব দেন সাত্ত্বিক দে এবং কাটোয়া ভারতী ভবন ইস্কুলের ছাত্রবৃন্দ। উল্লেখযোগ্যভাবে, এ বছর কাটোয়া মহকুমার মধ্যে একমাত্র পজিশনপ্রাপ্ত স্কুল হিসেবে কাটোয়া ভারতী ভবন ইস্কুল এই কৃতিত্ব অর্জন করায় কাটোয়াবাসীর আনন্দ আরও বেড়েছে।
প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে কোশিগ্রাম।