৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
শ্রাবণী দাশগুপ্ত, কলকাতা : ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পৌর প্রধান কস্তুরী চৌধুরী ও রাজিব চৌধুরী উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ষাট উর্ধ্বে প্রবীণদের এবং ৫৫ ঊর্ধ্বে মহিলাদের হাঁটা প্রতিযো গিতার আয়োজন করেন। প্রধান অতিথি ছিল শ্রাবন্তী চ্যাটার্জি দেবরাজ চক্রবর্তী কমল মন্ডল বিশিষ্ট শিল্পী সহ অন্যান্যরা। শ্রাবন্তী চ্যাটার্জী বলেন আমাদের সবার ভেতরে একটা শিশু মন আছে সেই শিশু মনটাকে সুন্দর রাখতে হবে ভিশন ভালো লাগছে শিশুরা আঁকছে। সবার ভেতরেই একটা শিল্পী সত্তা থাকে যে সামনে আনতে পারি সেই জয়ী হয় এই বিশাল উদ্যো গকে সাধুবাদ জানিয়েছে। রাজিব চৌধুরী বলেন আমরা প্রত্যেক বছর চেষ্টা করি মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের কাছে মানুষের সাথে থাকা এটাই আনন্দের বয়স্ক পুরুষ মহিলারাও আজ সকাল বেলায় হেঁটেছেন। দু হাজারের উপরে বাচ্চা আঁকায় অংশগ্রহণ করেছে। সবাইকে সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে এর মধ্যে যারা জয়ী হবে তাদেরও অর্থ পুরস্কৃত করা হবে। যে মানুষের ভিড় দেখা গেছে এই অনুষ্ঠানে তাতে বোঝাই যাচ্ছে।তৃণমূল কংগ্রেস এর সঙ্গে মানুষ আছে।