হুগলী জেলার সমাজকর্মী প্রয়াত সুবল পালের প্রথম প্রয়াণ দিবসে স্মরণিকা প্রকাশ
নিজস্ব প্রতিনিধি: হুগলী জেলার ধনিয়াখালীর বাম আন্দোলনের অন্যতম প্রাক্তন নেতা, বিশিষ্ট সংগঠক এবং সমাজকর্মী প্রয়াত সুবল পালের প্রথম প্রয়াণ দিবসে স্মরণিকা প্রকাশ ও স্মৃতিচারণ অনুষ্ঠানে আজ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বহু বিশিষ্ট ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাঁর কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরেন |৬০–এর দশকে হুগলী জেলার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন প্রয়াত সুবল পাল। ধনিয়াখালীর বাম আন্দোলনের অন্তিম পর্যায় পর্যন্ত তিনি সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি ছিলেন হুগলী জেলা কৃষক সভার প্রাক্তন সহ-সম্পাদক, ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি এবং সর্ব ভারতীয় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক।তাঁর প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণিকা প্রকাশ ও স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন তাঁর বাল্যবন্ধু অধ্যাপক পিনাকী ভট্টাচার্য, বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রবীর পাল, সাংবাদিক নৌসাদ মল্লিক, প্রাক্তন প্রধান শিক্ষিকা অমিয়া ব্যানার্জি, জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক আদিত্য নারায়ণ চৌধুরী সহ ধনিয়াখালীর বাম আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব অপূর্ব চ্যাটার্জী, দিলীপ মুখার্জি, অসিত পাঠক, শক্তি দাস এবং আরও অনেকে।