সিমলাপালে নতুন রাস্তার সূচনায় বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি
সাধন মন্ডল, বাঁকুড়া : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের আওতায় সিমলাপাল ব্লকের মাচাতোড়া অঞ্চলের বৃন্দাবনপুর থেকে সারেশবাকড়া নতুন রাস্তার কাজের শুভ সূচনা হলো ফিতে কেটে নারকেল ফাটিয়ে।
উপস্থিত ছিলেন সিমলাপাল বিডিও মানস চক্রবর্তী, পঞ্চায়েতসমিতির সভাপতি মধুমিতা মাঝি, পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সুপ্রিয়া কর, উপপ্রধান সুমন সৎপতি বিশিষ্ট সমাজসেবী রবিদাস চক্রবর্তী, সৌমেন পাত্র শিশির সৎপতি প্রমুখ। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি তৈরি করার।
এলাকার মানুষের চাহিদা কে সম্মান জানিয়ে রাস্তার কাজের সূচনা হলো বলে জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি মধুমিতা মাঝি। তিনি বলেন, “রাস্তা তৈরি করার দায়িত্ব নিয়েছেন সরকার, সেটিকে ভালোভাবে রাখার দায়িত্ব আপনাদের”।