সিঙ্গুর থেকে জোড়া শিল্পের ঘোষনা মমতার! পতিশ্রুতি না কি ভোটের দাওয়াই ?
নিজস্ব সংবাদদাতা: সিঙ্গুরের জনসভা থেকেই বুধবার গেরুয়া ব্রিগেডের শীর্ষ নেতৃত্বকে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন ও পদবি পরিবর্তন ইস্যুতে কেন্দ্রের ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি।মমতা বলেন, “যে মা–বোনেরা বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়েছেন, তাঁদের বলা হচ্ছে— কেন তোমার পদবি চেঞ্জ হয়েছে? এর জবাব দিতে হবে।” এরপরেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “প্রধানমন্ত্রীজি, আপনাকে সম্মান জানিয়ে জিজ্ঞেস করি— আপনার স্ত্রীর পদবি কী? যদি তাঁকে স্ত্রী হিসেবে স্বীকার করে থাকেন! মিস্টার হোম মিনিস্টার, আপনার বউয়ের পদবি কী?”মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার মেয়েরা বিয়ের পর স্বাভাবিক নিয়মে শ্বশুরবাড়িতে গেলে এবং পদবি পরিবর্তন করলে তাঁদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, “বাংলার মেয়েরা যদি বিয়ের পর পদবি বদল করে, তাকেও ডেকে পাঠানো হচ্ছে? ভোটার তালিকা থেকে নাম কাটা হচ্ছে? এটা সরাসরি নারী বিরোধী মানসিকতা।”মমতার বক্তব্য, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে মহিলাদের সম্মান ও অধিকারকে খর্ব করা হচ্ছে। তাঁর কটাক্ষ, “এরা নারী বিরোধী। বাংলার মেয়েদের অপমান করছে।”
অন্যদিকে, বাংলার মসনদে ক্ষমতায় আসার দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও সিঙ্গুরের মাটিতে স্পর্শ করার কথা অনুভব করেনি মাননীয়া | একই সাথে প্রধানমন্ত্রীর সভা করার কয়েকটা দিনের ব্যাবধানে সিঙ্গুরবাসীকে দেখতে ছুটে যান মাননীয়া | তাহলে প্রশ্ন উঠছে, মাননীয়ার মানবিকতা কি ভোট বাক্সের চারদেওয়ালে বন্দি হয়ে যাচ্ছে ! না কি উত্থানের পটভূমি থেকেই চ্ছাবিশের নির্বাচনে লড়তে চাইছেন মাননীয়া |