লক্ষীর ভান্ডারে টাকা বৃদ্ধিতে খুশি হয়ে মহিলাদের মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা মিছিল।
শুভদীপ মন্ডল, বাঁকুড়া : রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ টাকা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিল করলেন মহিলারা। বৃহস্পতিবার সারেঙ্গা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চিলতোড় অঞ্চল মহিলা তৃণমূলের তরফে স্থানীয় সিদি মাঠ থেকে মিছিল শুরু হয়ে সিদি ও চিলতোড় গ্রাম পরিক্রমা করে পুনরায় মাঠে মিছিল শেষ হয়। সবুজ আবির মেখে মিছিলে কয়েকশো মহিলা যোগ দেয়।
উপস্থিত ছিলেন তৃণমূলের সারেঙ্গা ব্লক সভানেত্রী অর্চনা পন্ডা, সভাপতি সুব্রত মিশ্র, রাইপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, সারেঙ্গা ব্লক আইএনটিইউসির সভাপতি শেখর রাউত। নেতৃত্ব দিব্যেন্দু সন্নিগ্রহী, শিক্ষা কর্মাধ্যক্ষ কল্যাণ মল্লিক, গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শুভেন্দু মুর্মু, জেলা পরিষদ সদস্যা সুপর্ণা মন্ডল। পঞ্চায়েত সমিতির সদস্যা বনশ্রী মন্ডল।পঞ্চায়েত প্রধান মৌসুমী মন্ডল প্রমুখ । মিছিলে আসা কল্পনা মাহালী ,শেফালী মাহালী, কবিতা সনগীরি, বেঁউচা গ্রামের বিশেষভাবে সক্ষম মহিলা রাঁধন মুর্মু, জেলা পরিষদের সদস্যা রা বলেন দিদি মহিলাদের সম্মান দিয়েছেন তাই আমরা আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন মিছিলে অংশগ্রহণ করেছি।মহিলাদের প্রতি দিদির যে ভালোবাসা তা আপনারা দেখতেই পাচ্ছেন। মিছিল এর আগে সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি অর্চনা পন্ডা উপস্থিত সমস্ত মহিলাদের আবির মাখিয়ে আনন্দ উপভোগ করেন। তিনি বলেন, দিদির এই মহিলাদের প্রতি সম্মান আমরা মাথা পেতে নিয়েছি তাই তার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই শ্রদ্ধা মিছিল।