রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সঙ্ঘে ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন
পলাশ দাশ : গত ২৪ শে জানুয়ারি কলকাতার নরেশ ভবনে” রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সঙ্ঘ” পশ্চিমবঙ্গের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত করলো,প্রবল প্রতিকূলতা কে উপেক্ষা করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গ প্রান্ত কার্যবাহ শ্রদ্ধেয় শ্রী শশাঙ্ক শেখর দে মহাশয়।,উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসঙ্ঘের মহামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রাজেন্দ্র কুমার শ্রীবাস্তব জী, উপস্থিত ছিলেন মহাসঙ্ঘের কার্যকারী সভাপতি শ্রী শঙ্কর দেবজি (ত্রিপুরা)। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সঙ্ঘ, পশ্চিমবঙ্গ সম্পাদক মাননীয় প্রণব দত্ত,শ্রী আশিষ চট্টোপাধ্যায় মহাশয়।
অনুষ্ঠান শুভারম্ভ হয় ,প্রদীপ প্রজ্জ্বলন, ভারতমাতা ও বিশ্বকর্মার শ্রীচরণে পুষ্পার্ঘ্য অপর্ণের মাধ্যমে,এরপর সমবেত রাষ্ট্রগীত বন্দেমাতরম গেয়ে দেশমাতা’কে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। সম্মালনের উদ্বোধনী বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের দক্ষিণবঙ্গ প্রান্ত কার্যবাহ শ্রদ্ধেয় শ্রী শশাঙ্ক শেখর দে মহাশয়। একে একে বক্তব্য রাখেন আগত অতিথিরা ।প্রত্যেকেই সঙ্ঘের আদর্শ ও রাষ্ট্রৠষি দত্তোপন্থ ঠেংরিজীর আদর্শ ও বাণী অনুসরণ করার কথা বলেন। রাজ্যের ক্ষেত্রে রাষ্ট্রহিত প্রদেশহিত ও কর্মচারীহিতের সমন্বয় সাধনের মাধ্যমে প্রকৃত বৈভব অর্থাৎ উন্নয়ন সম্ভব এই কথা স্মরণ করিয়ে দেন।
বর্তমান পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হারে প্রদানের ও তৎসহ বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের দাবী তোলা হয়। সমগ্র দেশজুড়ে সমপদে সমবেতন ও অবসরের বয়স এক(সর্বাধিক) করা ও সমস্ত শুন্য পদে চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়িকরণ করার দাবী তোলার হয়।
আগামী তিন বৎসরের জন্য নুতন কার্যানির্বাহী সমিতি বেছে নেওয়া হয়। অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাননীয় শ্রী অনুপম সরকার মহাশয় ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী আসিষ চট্টোপাধ্যায় মহাশয়। ভারত মাতার জয়ধ্বনি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্মেলনের সফলতা কামনা করি
শুভেচ্ছা